সেনার ছদ্মবেশে প্রতারণা, ফ্ল্যাট বিক্রি করতে গিয়ে ৮৫ হাজার খোয়ালেন রাকেশ বেদী

আর্মি অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন সহজতর করার জন্য, বেদীকে নিজের জি-পে অ্যাকাউন্ট নাম্বার থেকে ১ টাকা পাঠাতে বলেন। অভিযুক্ত আশ্বাস দেন যে, এরপর তিনি টোকেন মানি হিসেবে ৫০,০০০ টাকা পাঠাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝে মধ্যেই অনলাইন প্রতারণার চক্করে পরে কোটি কোটি টাকা খোয়ান তারকারা। সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। মাস কয়েক আগেই প্রায় কোটি কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির খপ্পরে পড়েছিলেন অভিনেতা আফতাব শিবদাসানি, জ্যাকি শ্রফের মা-সহ একাধিক তারকা। এছাড়াও ফ্ল্যাট বিক্রির নাম নিয়ে বা সম্পত্তি বিক্রির নাম নিয়ে জালিয়াতির কোপে পড়েন তারকারা। এবার অনলাইন কেলেঙ্কারির শিকার হলেন অভিনেতা রাকেশ বেদী। সেনা অফিসারের ছদ্মবেশে এক প্রতারক তাঁর কাছ থেকে হাতিয়ে নিল প্রায় ৮৫,০০০ টাকা। রাকেশ বেদী, মুলত বলিউডের একজন প্রবীণ অভিনেতা। তিনি ছোট এবং বড় উভয় পর্দাতেই দাপিয়ে কাজ করেছেন। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল সানি দেওলের ‘গদর ২’- সিনেমায়। তিনি একজন সেনা অফিসার হিসেবে জাহির করা প্রতারকের কাছ থেকে প্রতারিত হয়েছেন। TOI অনুসারে, তিনি ৪৫,০০০ টাকা হারিয়েছেন। ইতিমধ্যেই গত ৩০ ডিসেম্বর ওশিওয়ারা থানায় একটি FIR নথিভুক্ত করেছেন অভিনেতা।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বেদি প্রতারকের সংস্পর্শে এসেছিলেন, যিনি নিজেকে আদিত্য কুমার বলে পরিচয় দিয়েছিলেন। অভিনেতা একটি হাউজিং পোর্টালের মাধ্যমে পুনেতে তাঁর নিজের পুরোনো ফ্ল্যাটটি বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন। সম্ভাব্য ওই প্রতারক ২৫ ডিসেম্বর বেদীকে ফোন করে নিজেকে ক্রেতা বলেন এবং সেনা অফিসারের পরিচয় দেন। এবং অভিনেতাকে ফ্ল্যাটের ছবি পাঠাতে বলেন, সেই ব্যক্তি সেনাবাহিনীর ইউনিফর্ম পরেছিলেন এবং সেনাবাহিনীর পরিচয়পত্রও ভাগ করে নেন। পরের দিন, বেদীকে জানানো হয় যে একজন সিনিয়র অফিসার ফ্ল্যাটটি কিনতে আগ্রহী। আর্মি অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন সহজতর করার জন্য, বেদীকে নিজের জি-পে অ্যাকাউন্ট নাম্বার থেকে ১ টাকা পাঠাতে বলেন। অভিযুক্ত আশ্বাস দেন যে, এরপর তিনি টোকেন মানি হিসেবে ৫০,০০০ টাকা পাঠাবেন। এর কিছুক্ষণ পর রাকেশ যখন ওই ব্যক্তিকে জানান যে তিনি টাকা পাননি, তখন ওই ব্যক্তি আশ্বাস দিয়ে বলেন, যেহেতু এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি একজন আর্মি অফিসারের, তাই দুটি অ্যাকাউন্টেই সম পরিমাণ টাকা থাকা আবশ্যক।

ওই ব্যক্তি রাকেশকে এরপর বলেন টাকাটা পাঠিয়ে দিতে, যা তিনি করেনও। একইসঙ্গে আরও ১০ হাজার ও ২৫ হাজার টাকাও পাঠান রাকেশ দুটি পৃথক ট্রান্স্যাকশনে। অভিনেতা ওশিওয়ারা পুলিশ পোর্টালকে বলেছে যে, বেদি ২৫,০০০ এবং ১০,০০০ টাকার পরবর্তী লেনদেন করেছে বুঝতে পেরে যে তিনি একটি কেলেঙ্কারীর শিকার হয়েছেন। রাকেশ বেদী একজন প্রবীণ অভিনেতা যিনি কয়েক দশক ধরে টিভি এবং চলচ্চিত্রে কাজ করে চলেছেন। তিনি ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’, ‘শ্রীমান শ্রীমতি’, ‘ইয়েস বস’, ‘ভাবি জি ঘর পার হ্যায়’, এবং ‘তারক মেহতা কা উল্টা চশমা’-এর মতো শো-এর অংশ হয়েছেন। তিনি ‘মেরা দামাদ’ এবং ‘চশমে বুদ্দুর’-এর মতো আইকনিক চলচ্চিত্রের অংশও ছিলেন।

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের