৯২ বছর পর টেস্ট ক্রিকেটে লজ্জার নজির গড়ল দক্ষিণ আফ্রিকা

Share:

নিজস্ব প্রতিনিধি : কেপটাউন টেস্টে প্রথমদিনই লজ্জার নজির গড়ল দক্ষিণ আফ্রিকা। ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারল না দক্ষিণ আফ্রিকার প্রথম চার ব্যাটসম্যান। কেউই পাঁচ রানের গণ্ডি টপকাতে পারেননি। বিশ্ব ক্রিকেটের আসরে এই ধরনের ঘটনা খুব একটা দেখা যায় না। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘটেছিল ৯২ বছর আগে। দক্ষিণ আফ্রিকার প্রথম চার জন ব্যাটসম্যান এই একইভাবে আউট হয়েছিলেন।

এদিন কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম চার জন ব্যাটসম্যান আউট হয়ে যান। এই চার ব্যাটসম্যান হলেন এইডেন মার্করাম, ডিন এলগার, টনি জি জর্জি, ত্রিস্টান স্টাবস। এই চার জন ব্যাটসম্যানই যথাক্রমে করেছেন ২, ৪, ২. ৩ রান।

দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটের ইতিহাসে নজিরবিহীন এই ঘটনাটি ঘটল চার বার। প্রথম এই ধরনের ঘটনা ঘটেছিল ১৮৮৯ সালে। সেই টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইংল্যান্ড টেস্ট জিতেছিল এক ইনিংস ও ২০২ রানের ব্যবধানে। প্রথম ইনিংসে ২৯২ রান তোলে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা আউট হয়ে যায় ৪৭ রানে ও দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা আউট হয়ে যায় ৪৩ রানে। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার প্রথম চার জন ব্যাটসম্যান কেউই পাঁচ রানের গণ্ডি টপকাতে পারেনি।

এরপর ১৯২৭ সালে এই একই ধরনের ঘটনা ঘটেছিল। শেষবার দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে ব্যাটিং বিপর্যয়ের ঘটনা ঘটেছে ১৯৩২ সালে। সেবার দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। মেলবোর্নে প্রথম ইনিংসে ৩৬ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সেই ইনিংসে দক্ষিণ আফ্রিকার প্রথম চার জন ব্যাটসম্যানের সর্বোচ্চ রান ছিল ৪।

দক্ষিণ আফ্রিকা ছাড়া অন্য দলের ক্ষেত্রে এই একই ধরনের ঘটনার নজির রয়েছে। বিশ্ব ক্রিকেটে এই ধরনের ঘটনা ঘটেছে মোট ২২ বার। সবশেষে এই ধরনের ব্যাটিং বিপর্যয়ের ঘটনা ঘটেছে ২০২২ সালে। সেবার লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ডের চার ব্যাটসম্যান টম ল্যাথাম, উইল ইয়ং, কেউন উইলিয়ামসন ও ডেঙন কনওয়ে কেউই পাঁচ রানের গণ্ডি পেরোতে পারেনি।

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩