Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লোকসভা ভোটের আগে সেটের ফল প্রকাশ করতে চায় কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি : আসন্ন লোকসভা ভোটের আগেই কলেজের অধ্যাপক-অধ্যাপিকাদের যোগ্যতামান নির্ণয়ের পরীক্ষা সেট-এর ফল প্রকাশ করতে চায় কলেজ সার্ভিস কমিশন। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি হতে পারে ফল প্রকাশ। কমিশন সূত্রে খবর, চূড়ান্ত উত্তরপত্র আপলোড করার পর ১০ থেকে ১২ দিন সময় লাগবে মেধা তালিকা প্রকাশের জন্য।

গত মঙ্গলবার রাতেই ৩৫টি বিষয়ের উত্তরপত্র আপলোড করেছে কমিশন। কমিশন সূত্রে খবর, আগামীদিন উত্তরপত্রে দেওয়া উত্তরের ওপর ভিত্তি করে পরীক্ষার্থীদের মতামত নেওয়া হবে। পরীক্ষার্থীদের মতামত নেওয়ার পরই তা বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে। এরপরই চূড়ান্ত উত্তরপত্র আপলোড করবে কলেজ সার্ভিস কমিশন। চূড়ান্ত উত্তরপত্র আপলোড করার পর মেধা তালিকা প্রকাশের জন্য ১০ দিন সময় লাগবে।

কমিশন সূত্রে খবর, এবারে সেট পরীক্ষায় ৮০ হাজার পরীক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে ১৫ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। কমিশনের এক আধিকারিক জানান, ওএমআর শিট স্ক্যানিংয়ের প্রক্রিয়া শুরু হয়েছে কলেজ সার্ভিস কমিশন। কলেজ সার্ভিস কমিশনের এক আধিকারিক জানান, লোকসভা ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের আগে ফল প্রকাশ না করতে পারলে ভোটের বিধিনিষেধ চালু হয়ে যাবে। সেক্ষেত্রে সেটের ফল প্রকাশ করতেও অনেকটা সময় লেগে যাবে।

 

 

 

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি