সোলায়মানির স্মরণসভায় জোড়া বিস্ফোরণে নিহত বেড়ে ১০৩

Share:

নিজস্ব প্রতিনিধি: ইসলামি বিপ্লবী গার্ডের প্রয়াত নেতা কাসেম সোলায়মানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকমিছিলে জোড়া বিস্ফোরণে কমপক্ষে ১০৩ জন নিহত হয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও ১৭১ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। বিস্ফোরণের ঘটনাকে জঙ্গি হামলা বলেই আখ্যা দিয়েছে আয়াতুল্লা আলি খামেইনি প্রশাসন। যদিও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনই হামলার দায় স্বীকার করেনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, ইসলামী বিপ্লবী গার্ডের প্রয়াত নেতা কাসেম সোলায়মানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজার হাজার মানুষ শোকমিছিল নিয়ে কেরমানের ‘শহীদ গুলজার’ সমাধিস্থলের দিকে যাচ্ছিলেন। মার্কিন ড্রোন মামলায় প্রাণ হারানো সোলায়মানিকে ‘বীর যোদ্ধা’র চোখেই দেখেন ইরানের সিংহ ভাগ মানুষ। সাহেব আল জামান মসজিদের কাছে সোলায়মানির সমাধিস্থল থেকে ৭০০ মিটার দূরে শোকমিছিলে প্রথম বিস্ফোরণটি ঘটে। আর দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে সমাধি থেকে এক কিলোমিটার দূরে। জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যান শ্রদ্ধা জানাতে যাওয়া অনেকেই। রক্তাক্ত অবস্থায় অনেককেই মাটিতে লুটিয়ে পড়তে দেখা গিয়েছে। বিস্ফোরণের শব্দ শুনে অনেকেই প্রাণ ভয়ে দৌড়ে পালান।  বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারীরা। আহতদের উদ্ধার করে কেরমান জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইরানের জাতীয় বিপর্যয় মুখপাত্র বাবাক ইয়েকটা পারাসত জানিয়েছেন, ‘আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। ’

উল্লেখ্য, ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাশেম সোলাইমানি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর দেশটির ‘সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি’ মনে করা হতো কাশেম সোলাইমানিকে।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার