জল্পনার অবসান, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আদৃত-কৌশাম্বী

অবশেষে আদৃত তাঁর অন-স্ক্রিন দিদিয়া কৌশাম্বীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। কিন্তু তাঁরা তাঁদের প্রেমের বিষয়ে আনুষ্ঠানিক কিছুই ঘোষণা করেননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছর পড়তে না পড়তেই টলিউডে বিয়ের সানাই। ২০২৩ সাল জুড়ে টলিউডের একাধিক তারকা গাঁটছড়া বেঁধেছেন। যাঁদের মধ্যে আছেন, রুশা, সুদীপ্তা, পরমব্রত, সন্দীপ্তা, শ্রীপর্ণা রায়, সৌরভ-দর্শনা প্রমুখ। ২০২৪ সালের শুরুতেই ফের এই তালিকায় নাম লেখালেন টলিউডের আরেক পাওয়ারফুল জুটি কৌশাম্বী চক্রবর্তী এবং আদৃত রায়। ‘মিঠাই’ ধারাবাহিক এর সেট থেকেই তাঁদের প্রেমচর্চা শুরু হয়। এর আগে আদৃত আরেকটি সম্পর্কে ছিলেন, সেটি বিয়ে পর্যন্তও গড়িয়েছিল। কিন্তু শেষমেষ তা ভেঙে যায়। এরপর সৌমিতৃষা কুণ্ডুর সঙ্গেও তাঁর প্রেম নিয়ে চর্চা শুরু হয়।

কিন্তু পরে জল্পনা যে, অবশেষে আদৃত তাঁর অন-স্ক্রিন দিদিয়া কৌশাম্বীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। কিন্তু তাঁরা তাঁদের প্রেমের বিষয়ে আনুষ্ঠানিক কিছুই ঘোষণা করেননি। উল্টে বারবারই তাঁদেরকে সম্পর্কের কথা জিজ্ঞাসা করা হলে এড়িয়ে গিয়েছেন। গত একমাস ধরে শোনা যাচ্ছে, নতুন বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসবেন তারকা জুটি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাঁদের নিউইযার সেলিব্রেশনের ছবিও। তবে কী সত্যিই তাঁরা জানুয়ারিতেই বিয়ে করতে চলেছেন? তবে অভিনেতা জুটির ঘনিষ্ঠ মহলের খবর অনুযায়ী, এক্ষুনি বিয়ের পিঁড়িতে বসেছেন না আদৃত-কৌশাম্বী। তবে এটা ঠিক যে, তাঁরা বিয়ে করবে খুব শীঘ্রই, হয়তো এই বছরেই।

সূত্র বলছে, সম্ভবত ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের শুরুতে তাঁদের চার হাত এক হবে। যদিও এখনও আদৃত বা কৌশাম্বী কেউই মুখ খোলেন নি এই বিষয়ে। আগেও একাধিকবার আদৃতর বিয়ে নিয়ে চর্চা চলেছিল। কিন্তু প্রতিবারই অভিনেতা বিয়ের বিষয়ে চুপ থেকেছেন। এদিকে তাঁদের নিত্যদিনের ছবি দেখে প্রায়শই তাঁদের সম্পর্কের গভীরতা প্রকাশ পায়। কিন্তু এখনও তাঁরা মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন। এদিকে কৌশাম্বী এখন জি বাংলার ‘ফুলকি’ ধারাবাহিকের গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন আর আদৃত ব্যস্ত তাঁর বড় পর্দায় কামব্যাকের ছবির শুটিংয়ে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের