নতুন বছরে আইসিসির নিয়মে বদল

Share:

নিজস্ব প্রতিনিধি : নতুন বছরে কিছু নিয়মে বদল এনেছে আইসিসি। একদিকে যেমন স্টাম্পিং আউটের ক্ষেত্রে বদল আনা হয়েছে, তেমনি অন্যদিকে কনকাশন বদলির ক্ষেত্রেও নিয়মে বদল আনা হয়েছে। পাশাপাশি নো বল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্ষমতা বেড়েছে তৃতীয় আম্পায়ারের।

আইসিসির নতুন নিয়মে বলা হয়েছে, লেগ আম্পায়ার তৃতীয় আম্পায়ারের কাছে স্ট্যাম্পিং আউটের আবেদন করার পর ব্যাটসম্যান কট বিহাইন্ড হয়েছেন কিনা, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না তৃতীয় আম্পায়ার। সাধারণত স্ট্যাম্পিং আউটের ক্ষেত্রে কোনও সন্দেহ না থাকলে লেগ আম্পায়ারই সিদ্ধান্তটা জানিয়ে দেন। নিশ্চিত না থাকলে তৃতীয় আম্পায়ারের সহয়তা নেন লেগ আম্পায়ার। এতদিন ধরে স্টাম্পিং আউটের আবেদন খতিয়ে দেখার সময়ে কট বিহাইন্ডের বিষয়টি যাচাই করে নেন তৃতীয় আম্পায়ার। কিন্তু এবার থেকে আর কট বিহাইন্ডের বিষয়টি খতিয়ে দেখবেন না তৃতীয় আম্পায়ার। শুধু স্টাম্পিং আউট নিয়েই সিদ্ধান্ত নিতে পারবেন।

পাশাপাশি আইসিসির নতুন নিয়মে বলা হয়েছে, কোনও ক্রিকেটারকে যদি কনকাশন বদলি হিসাবে খেলাতে হয়, তাহলে মাঠ ছেড়ে যাওয়া ক্রিকেটারের যদি বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা থাকলে বদলি হয়ে আসা ক্রিকেটারও বল করতে পারবেন না। পাশাপাশি আইসিসির নিয়মে বলা হয়েছে, এখন থেকে কোনও ক্রিকেটার চোট পেলে চার মিনিটের বেশি চিকিৎসা নিতে পারবেন না। একইসঙ্গে নো বল ডাকার ক্ষেত্রেও তৃতীয় আম্পায়ারকে বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে। এতদিন তৃতীয় আম্পায়ার শুধুমাত্র সামনের পায়ের ধাপ পরীক্ষা করে নো বল দিতে পারতেন। কিন্তু এখন থেকে সব ধরনের নো বল পরীক্ষা করেই মাঠের আম্পায়ারকে নির্দেশ দিতে পারবেন তৃতীয় আম্পায়ার।

ব্ল্যাকমেইলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

সন্দেশখালিতে জমিদখল মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী