বাড়ছে উদ্বেগ, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারালেন ১২ জন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশে ভয়াবহ আকার নিয়েছে করোনা । যা নিয়ে বাড়ছে চিন্তাও। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬১ জন। পাশাপাশি করোনায় প্রাণ হারিয়েছেন ১২ জন। তার মধ্যে কেরালায় পাঁচজন, কর্নাটকে চারজন, মহারাষ্ট্রে দুইজন এবং উত্তরপ্রদেশে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪,৩৩৪ জন।

তবে সংক্রমণ কমলেও দেশে বাড়ছে করোনার মৃত্যুর সংখ্যা। পরিসংখ্যান অনুসারে দেশে সক্রিয় রোগীর সংখ্যা আছে কেরলে সর্বাধিক ১,২৪৯ জন, কর্ণাটকে ১,২৪০ জন, মহারাষ্ট্রে ৯১৪ জন, তামিলনাড়ুতে ১৯০ জন এবং ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশে ১২৮ জন । শুধু  করোনা নয় দেশে বেড়ে চলেছে সাব-ভ্যারিয়েন্ট জেএন. ১ । দেশে এখনও পর্যন্ত করোনার নয়া সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৫১১জন। কর্ণাটকের বাসিন্দারাই সবথেকে বেশি আক্রান্ত  হয়েছেন। করোনার নয়া সাব-ভ্যারিয়েন্ট হু হু করে ছড়িয়ে পড়ায় দেশ জুড়ে বেড়ে চলেছে আতঙ্ক। কিন্তু করোনার নয়া এই সাব-ভ্যারিয়েন্ট খুব একটা ক্ষতিকারক নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই উদ্বেগ কিছুটা হলেও কম।  পাশাপাশি এই  সাব-ভ্যারিয়েন্টের জন্য নিতে হবে ভ্যাকসিনও।

প্রসঙ্গত, শীত জাঁকিয়ে পড়তে না পড়তেই ফের শুরু হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। তাই পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। সেই  নির্দেশিকায় হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ড, অক্সিজেন বেড, আইসিইউ বেড এবং ভেন্টিলেটরের নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তিন নম্বরে কে? জল্পনায় ইতি, সাই সুদর্শনকে নিয়ে বড় ইঙ্গিত গম্ভীরের

মিমির বিরুদ্ধে চার্জশিট, আগামী সপ্তাহে বনগাঁ আদালতে হাজিরা দিতে হবে নায়িকাকে

গোডাউন খুলতেই দুর্নীতির পাহাড়! স্তূপাকার ময়লা ফেলার গাড়ি দেখে হতবাক অগ্নিমিত্রা

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

গ্রেফতার হতে পারেন ‘খান স্যার’, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন