‘মুখ্যমন্ত্রীর সম্মতি ছাড়া মন্ত্রীকে সরানো যাবে না’, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অনেকটাই স্বস্তি পেলেন ইডির হাতে ধৃত তামিলনাডুর মন্ত্রী ভি সেন্থিল বালাজি। শুক্রবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, মুখ্যমন্ত্রীর সম্প্রতি বা অনুমোদন ছাড়া সরানো যাবে না কোনও মন্ত্রীকে। এ বিষয়ে মাদ্রাজ হাইকোর্ট যে রায় দিয়েছে তা সঠিক বলেই জানিয়ে দিয়েছে বিচারপতি অভয় এস ওকার নেতৃত্বাধীন শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ।

গত বছর দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তামিলনাডুর মন্ত্রী ভি সেন্থিল বালাজি। ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’ এর মতো আচমকাই তাঁকে বরখাস্ত করেছিলেন তামিলনাডুর রাজ্যপাল আর এন রবি। শেষ পর্যন্ত অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রকের ধাতানি খেয়ে বরখাস্তের নির্দেশ তুলে নেন তিনি। তার পরেই ভি সেন্থিল রাজুকে দফতর বিহীন মন্ত্রী করেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ইডির হাতে ধৃত মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। ওই মামলাতে মাদ্রাজ হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, ‘কোনও মন্ত্রীকে মন্ত্রিসভায় রাখা এবং না রাখার বিষয়টি সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর এক্তিয়ার। কোনও মন্ত্রীকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ছাড়া রাজ্যপালের বরখাস্তের এক্তিয়ার রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে।’ সেন্থিল রাজুকে বরখাস্ত করার নির্দেশ দেওয়ার আর্জিও খারিজ করে দিয়েছিলেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতিরা।  

ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন এম এল রবি নামে স্বঘোষিত এক সমাজকর্মী। এদিন রায় দিতে গিয়ে বিচারপতি অভয় এস ওকার ডিভিশন বেঞ্চ স্ষ্ট জানিয়ে দিয়েছে, ‘মাদ্রাজ হাইকোর্ট সঠিক রায় দিয়েছে। ওই রায়ে হস্তক্ষেপ করার কোনও প্রয়োজন নেই। একজন মন্ত্রীকে সরানোর বিষয়ে মুখ্যমন্ত্রীই চূড়ান্ত নেওয়ার অধিকারী।

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস