আগামী সপ্তাহের শেষে রাজ্যে ফের জাঁকিয়ে শীতের সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী সপ্তাহের শেষের দিকে রাজ্যে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে এই কথাই জানানো হয়েছে। তবে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী দুদিন তাপমাত্রা আরও কিছুটা বাড়বে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবারের পর থেকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। সেইসময় স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর পশ্চিম ভারতে সোমবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে। ঘূর্ণাবর্ত রয়েছে লাক্ষাদ্বীপ ও উত্তরপ্রদেশে। এই ঘূর্ণাবর্তের প্রভাবেই তাপমাত্রা কিছুটা বাড়বে। এর আগে গত ডিসেম্বর মাসে রাজ্যে জাঁকিয়ে শীত পড়েছিল। রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই নেমে যায়। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির নীচে নেমে যায়।

রবিবার কলকাতার তাপমাত্রা কিছুটা বেড়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪৯ থেকে ৯৪ শতাংশ। সকাল থেকেই হালকা থেকে মাঝারি কুয়াশার চাদরে ঢাকা ছিল আকাশ। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা অনেকটাই কেটে যায়। তবে এখনই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

 

 

 

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন