আফগানদের বিরুদ্ধে টি ২০ সিরিজে দল ঘোষণা ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধি : আফগানিস্তানের বিরুদ্ধে টি ২০ সিরিজের দল ঘোষণা করে দিল ভারত। সেই দলে রাখা হয়েছে রেহিত শর্মা ও বিরাট কোহলিকে। ২০২২ সালের টি ২০ বিশ্বকাপের পর ফের এই দুজনকে কোনও টি ২০ সিরিজে খেলতে দেখা যাবে। আসন্ন সিরিজে রোহিত, বিরাটকে দলে রাখা থেকেই মনে করা হচ্ছে, চলতি বছর টি ২০ বিশ্বকাপেও হয়ত ভারতীয় দলে তাঁদের দেখা যেতে পারে।

আফগানদের বিরুদ্ধে ভারতের যে দল ঘোষণা করা হয়েছে, তাতে তিন জন ওপেনারকে রাখা হয়েছে। রোহিত শর্মা ছাড়াও রাখা হয়েছে যশস্বী জয়সওয়াল ও শুভমন গিলকে। এছাড়াও মিডল অর্ডারে রাখা হয়েছে বিরাট কোহলি, রিঙ্কু সিং, তিলক বর্মাকে। উইকেটকিপার হিসাবে দলে রাখা হয়েছে সঞ্জু স্যামসন ও জীতেশ শর্মাকে।

এই টি ২০ সিরিজে স্পিনার হিসাবে দলে রাখা হয়েছে রবি বিষ্ণোই ও কুলদীপ যাদবকে। দলে রাখা হয়েছে তিনটি অলরাউন্ডার শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর ও অক্ষয় প্যাটেলকে। এছাড়াও পেসার হিসাবে রাখা হয়েছে মুকেশ কুমার, অর্শদীপ সিং ও আবেশ খানকে। তবে এই সিরিজে মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে।এর আগে আফগানিস্তানের তরফে এই টি ২০ সিরিজে দল ঘোষণা করা হয়।

আগামী ১১ জানুয়ারি থেকে আফগানিস্তানের বিরুদ্ধে শুরু হচ্ছে টি ২০ সিরিজ। প্রথম ম্যাচ হবে মোহলিতে। ১৪ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ হবে ইন্দোরে ও আগামী ১৭ জানুয়ারি তৃতীয় ম্যাচ হবে বেঙ্গালুরুতে।

খালি পকেটেই দামি উপহারের শখ! প্রেমিকাকে খুশি করতে গিয়ে শ্রীঘরে কিশোর

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

জল্পনার অবসান! আগামী মাসেই বিয়ের পিঁড়িতে আমির খান, দিনক্ষণ ঘোষণা

পুলিশের চোখে ধুলো দিয়ে চলন্ত প্রিজন ভ্যান থেকে চম্পট দাগি আসামি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

সামান্য পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে খুন পাষণ্ড স্বামীর

শ্লীলতাহানি ও বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘টাকা দিয়ে অযোগ্যরা কাজ পেয়েছেন’, টলিউডে শুরু হচ্ছে SIR, বড় ঘোষণা পাপিয়ার

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের

বুধেই ২৮ লক্ষের বেশি অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দলের সব কমিটি-সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস