ফের গণধর্ষণের ঘটনা দিল্লিতে, গ্রেফতার দুজন

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের গণধর্ষণের ঘটনা ঘটল দিল্লিতে। উত্তর দিল্লিতে ১২ বছরের এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনা ঘটল। গোটা ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ধৃতদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে একজন পুলিশ ও একজন মহিলা রয়েছেন। ধর্ষণকাণ্ডে আরও তিন নাবালিক যুক্ত রয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশের এক আধিকারিক জানান, গত ২ জানুয়ারি সদর বাজার এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ করা হয়। জানা গিয়েছে, যে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে, সে একজন কাগজকুড়ানি।

এদিন তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, এক মহিলা ওই নাবালিকাকে লোভ দেখিয়ে একটি নির্জন জায়গায় একটি তাঁবুতে নিয়ে যায়। সেখানেই ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়। ধর্ষণকাণ্ডে ৩৮ বছর বয়সি চায়ের দোকানের মালিক জড়িত। যে মহিলা ওই নাবালিকাকে লোভ দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল, তার বয়স ২৯ বছর। পাশাপাশি তিন জন নাবালক এই ধর্ষণকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে জানা গিয়েছে। তাঁদের বয়স যথাক্রমে ১২,১৪ ও ১৫ বছর।

তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, নাবালিকাকে শুধু ধর্ষণ করেই খান্ত থাকেনি অভিযুক্তরা। তাকে ভয়ও দেখানো হয়। নাবালিকা ভয় দেখানো হয়, যদি সে এই কথা অন্য কাউকে দিয়ে দেয়, তার পরিমাণ ভালো হবে না। শেষ পর্যন্ত গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে গত ৪ জানুয়ারি। নাবালিকা তাঁর পরিবারের সদস্যদের গোটা বিষয়টি জানায়। এরপর পরিবারের সদস্যরাই পুলিশকে খবর দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ অভিযুক্ত চায়ের দোকানের মালিক ও যে মহিলা নাবালিকাকে প্রলোভন দেখিয়েছিল, তাঁদের গ্রেফতার করে।

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?