কলিঙ্গ সুপার কাপের জন্য দল ঘোষণা কেরালা ব্লাস্টার্সের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: আগামিকাল বুধবার (১০ জানুয়ারি) কলিঙ্গ সুপার কাপে অভিযান শুরু করছে কেরালা ব্লাস্টার্স। প্রথম ম্যাচেই শিলং লাজংয়ের মুখোমুখি হচ্ছেন রাহুল কেপি-প্রীতম কোটালরা। আর প্রথম ম্যাচে মাঠে নামার আগে ২৬ জনের দল ঘোষণা করেছে দক্ষিণের দলটি। চোট কাটিয়ে দলে ফিরেছেন জিয়াকসন সিং।

কলিঙ্গ কাপে ‘বি’ গ্রুপে রয়েছে কেরালা ব্লাস্টার্স। গ্রুপে থাকা বাকি তিনটি দল হলো, জামশেদপুর এফসি, শিলং লাজং এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। প্রথম ম্যাচে ১০ জানুয়ারি শিলং লাজংয়ের মুখোমুখি হবেন প্রীতম কোটালরা।  ১৫ জানুয়ারি পরবর্তী ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামবেন। ২০ জানুয়ারি শেষ ম্যাচে মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির। ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) পয়েন্ট তালিকার শীর্ষে থাকা কেরালা ব্লাস্টার্সের লক্ষ্য কলিঙ্গ সুপার কাপ জিতে এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রিলিমিনারি স্টেজ ২-এ খেলার যোগ্যতা অর্জন করে। যে কারণে কলিঙ্গ সুপার কাপে পূর্ণ শক্তির দল নিয়েই নামছে। গত অক্টোবরে আইএসএলে মুম্বই এফসির বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন দলের নির্ভরযোগ্য খেলোয়াড় জিয়াকসন সিংহ। অস্ত্রোপচারও করতে হয়েছিল তাঁকে। সুস্থ হয়ে ফের দলে ফিরেছেন তিনি। কলিঙ্গ সুপার কাপের জন্য কেরালা ব্লাস্টার্সের ঘোষিত দলে কারা রয়েছেন তা এক নজরে দেখে নেওয়া যাক-

গোলরক্ষক: শচিন সুরেশ, করণজি‍ৎ সিং, মোহাম্মদ আরবাজ ও লারা শর্মা।

রক্ষণভাগ: মার্কো লেসকোভিচ, মাইলোস ড্রিনসিস, প্রীতম কোটাল, হরমিপাম রুইবাহ, নাওচা সিংহ, সন্দীপ সিংহ ও প্রবীর দাস।

মাঝমাঠ ও আক্রমণ ভাগ: জিয়াকসন সিংহ, ভিবিন মোহনান, হোহাইনবা মেইতেই, দানিশ ফারুখ, মোহাম্মদ আইমেন, মোহাম্মদ আজহার, ব্রাইস মিরান্ডা, সৌরভ মন্ডল, নিহাল সুদেশ, ঈশান পণ্ডিতা, রাহুল কেপি, দাইসুকে সকাই, কোয়ামি পিপরাহ, দিমিত্রিওস ডায়ামানটাকোস এবং বিদ্যাসাগর সিংহ।

কন্যাসন্তানকে খুন করে অস্বীকার! ডিএনএ রিপোর্টই ধরিয়ে দিল দম্পতি-কে

রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে বানান হাই প্রোটিন টারমেরিক চিকেন স্যুপ, রইল সহজ রেসিপি

৪৫ দিনের মধ্যে সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দার নায়ক নীল, নায়িকা কে?

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান