Kalinga Super Cup 2024: শিলং লাজংকে উড়িয়ে সুপার কাপ শুরু কেরালা ব্লাস্টার্সের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: প্রতিপক্ষ শিলং লাজংকে উড়িয়ে কলিঙ্গ সুপার কাপ অভিযান শুরু করল আইএসএলের শীর্ষ স্থানাধিকারী কেরালা ব্লাস্টার্স। বুধবার দুপুরে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে উত্তর-পূর্বের পাহাড়ি দলটিকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছেন রাহুল কেপি-প্রীতম কোটালরা। কেরলের হয়ে খেলতে নেমে জোড়া গোল করেছেন পিপরাহ।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মকভাবে খেলতে থাকে কেরালা ব্লাস্টার্সের খেলোয়াড়রা। একের পর এক আক্রমণ শানাতে থাকে। শুরুতে খানিকটা গুটিয়ে থাকলেও পরে খেলায় ফিরে আসে শিলং লাজং। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। ১৩ মিনিটের মাথায় প্রথম কর্নার আদায় করে নেয় কেরলের দলটি। ওই কর্নার কিক থেকে পাওয়া বল শিলংয়ের রক্ষণ ভাগকে ফাঁকি দিয়ে সতীর্থ পিপরাহকে সরবরাহ করেন ডায়ামানটাকোস। শিলংয়ের জালে বল জড়াতে ভুল করেননি পিপরাহ। গোল খাওয়ার পরেই তেড়েফুঁড়ে ঝাঁপায় শিলং। ১৮ মিনিটে শিলংয়ের ডগলাসের বাঁ পায়ের রকেট গতির শট অবিশ্বাস্য ক্ষিপ্রতায় বাঁচিয়ে দলের নিশ্চিত পতন রোধ করেন কেরালা ব্লাস্টার্সের গোলরক্ষক শচিন সুরেশ। ২৬ মিনিটে ফের গোল করে কেরালাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন পিপরাহ। ২৮ মিনিটে বক্সের মধ্যে শিলংয়ের স্ট্রাইকার করিমকে টেনে ফেলে দেন কেরলের গোলরক্ষক শচিন। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান শিলংয়ের অধিনায়ক রেনান পলহিনহো। ২-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় কেরলের দলটি।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই ঝটিকা আক্রমণে গিয়ে দলের হয়ে তৃতীয় গোল করেন কেরালার আইমেন। বক্সের ডান প্রান্ত থেকে দাইসুকের বাড়ানো ক্রসে হেড করে গোল করেন তিনি। ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরে আক্রমণের ঝাঁজ বাড়ায় কেরলের দলটি। পাল্টা গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় শিলং লাজংয়ের খেলোয়াড়রা। দুই দলের খেলোয়াড়রা একাধিক সুযোগ পেলেও কাঙ্খিত গোল করতে পারেননি। ফলে ৩-১ গোলে জিতেই মাঠ ছাড়ে কেরালা ব্লাস্টার্স।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক