আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যাত্রী ও ক্রু সহ জাতিসংঘের হেলিকপ্টার ছিনতাই সোমালিয়ার জঙ্গিগোষ্ঠীর

নিজস্ব প্রতিনিধি : যাত্রী ও ক্রু মেম্বার সহ জাতিসংঘের একটি হেলিকপ্টারকে ছিনতাই করল সোমালিয়ার একটি জঙ্গি গোষ্ঠী। হেলিকপ্টারটি মধ্য সোমালিয়ায় ওই জঙ্গিগোষ্ঠীর নিয়ন্ত্রাধীন এলাকায় অবতরণ করে।জানা গিয়েছে, জঙ্গিদের গুলিতে এক যাত্রীর মৃত্যু হয়েছে।

বিবিসি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমালিয়ার সশস্ত্র জঙ্গি গোষ্ঠী আল শাবাব এই অপহরণকাণ্ডের সঙ্গে যুক্ত। যে হেলিকপ্টারটিকে জঙ্গিরা নিজেদের দখলে নিয়েছে, তাতে ক্রু সহ মোট আট জন যাত্রী রয়েছে। হেলিকপ্টারটি করে অসুস্থ লোকেদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। এই ধরনের ঘটনা যে ঘটেছে, সেই বিষয়টি ইতিমধ্যে জাতিসংঘের তরফে নিশ্চিত করা হয়েছে। তবে জাতিসংঘ অবশ্য আল শাবাব জঙ্গি গোষ্ঠীর নাম উল্লেখ করেনি।  প্রশাসনের তরফে জানা গিয়েছে, হেলিকপ্টারটিতে যে সব যাত্রীরা ছিলেন, তাঁদের মধ্যে একজন যাত্রীকে গুলি করে মারা হয়েছে। একজন যাত্রীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। বাকি ছয় জন যাত্রীকে জঙ্গিরা অপহরণ করেছে। 

সংবাদ সংস্থা এএফপির তরফে জানা গিয়েছে, হেলিকপ্টারটি ধুসামাবের থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ পূর্বে ল্যান্ডিং করেছে। এতে জাতিসংঘের কোনও কর্মী ছিলেন না। হেলিকপ্টারটি অপহরণের প্রসঙ্গ নিশ্চিত করেছেন গালমুদুগ অঞ্চলের নিরাপত্তামন্ত্রী মোহাম্মদ আবদি আদান। সোমালিয়ার সেনাবাহিনীর তরফে মেজর হাসান আলি জানান, হেলিকপ্টারটিতে দুজন স্থানীয় নাগরিক ছিলেন। বাকিরা বিদেশি নাগরিক। উল্লেখ্য, মধ্য ও দক্ষিণ সোমালিয়ার একটা বড় অংশের নিয়ন্ত্রণ রয়েছে আল শাবাবের হাতে। জানা গিয়েছে, এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে আল কায়দার সম্পর্ক রয়েছে। গত ২০ বছর ধরে এই সোমালিয়ায় জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এই জঙ্গি গোষ্ঠী।

Published by:

Share Link:

More Releted News:

ইয়েমেন উপকূলে তেলভর্তি জাহাজ ছিনতাই করে সোমালিয়ায় নিয়ে গেল জলদস্যুরা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ