Sub Inspector’র বাড়িতে ডাকাতি করে পুলিশের জালে ৪ দুষ্কৃতী

রাজ্য পুলিশের Sub Inspector পদে কর্মরত সুশান্ত বিশ্বাসের বাড়িতে ডাকাত দল চড়াও হয়েছিল গত শনিবার। তার ৪ দিনের মধ্যেই গ্রেফতার ৪জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশ আধিকারিকের বাড়িতে দলবল নিয়ে ডাকাতি করে এবার পুলিশের জালেই জড়িয়ে গেল ৪ দুষ্কৃতী। গত শনিবার রাতে পূর্ব বর্ধমান(Purba Burdwan) জেলার আউশগ্রামের(Ayushgram) ছোড়া কলোনিতে এক পুলিশ আধিকারিকের বাড়িতে(Police Officers House) ডাকাতির ঘটনা(Dacoity Incident) ঘটে। ডাকাতি করতে এসে দুষ্কৃতীরা শুধু যে গুলি চালিয়েছিল তাই নয়, তাদের ভোজালির কোপে গুরুতর জখমও হয়েছিলেন ১জন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তিও করাতে হয়। সেই ঘটনার তদন্তে নেমেই এবার পুলিশ চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবারই তাদের আদালতে তোলা হচ্ছে। সেই সঙ্গে বাকিদের খোঁজও চালিয়ে যাচ্ছেন তাঁরা। 

গত শনিবার রাতে আউশগ্রামের ছোড়া কলোনিতে রাজ্য পুলিশের Sub Inspector পদে কর্মরত সুশান্ত বিশ্বাসের বাড়িতে ডাকাত দল চড়াও হয়েছিল। হাওড়া গ্রামীন পুলিশ জেলার SI পদে কর্মরত সুশান্তবাবু তখন বাড়িতেই ছিলেন। তিনি ডাকাতদলকে বাধা দিতে এলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। তাঁর হাত পা মুখ চোখ বেঁধে একটি ঘরে ঢুকিয়ে দিয়ে বাড়ির অনান্য সদস্যদের প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে তাঁদেরকেও ওই ঘরে ঢুকিয়ে বেঁধে রেখে অপারেশন চালায় দুষ্কৃতীরা। সেই সময় শব্দ পেয়ে এক প্রতিবেশী এগিয়ে এলে তাকে ভোজালির কোপ মারে দুষ্কৃতীরা। তার দেহের ৩ জায়গায় ভোজালির কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন তিনি। তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাসীদের দাবি, পালানোর সময় গুলি চালায় দুষ্কৃতীরা। দলে তারা অন্তত ১৫জন ছিল। ১০ জন বাড়িতে ঢুকে অপারেশন চালায়। বাকিরা বাইরে ছিল। রাত দুটো থেকে আড়াইটা পর্যন্ত আধ ঘন্টা ধরে অপারেশন চালায় দুষ্কৃতীরা। চলে যাওয়ার সময় ঘরের দরজা বাইরের দিক থেকে বন্ধ করে দিয়ে যায় তারা। গুলির শব্দ ও পরিবারের সদস্যদের ডাকাডাকিতে ঘটনার পর ওই বাড়ির সামনে জমা হন স্হানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় আউশগ্রাম থানায়।

সেই ঘটনার জেরে জোরদার তদন্ত শুরু করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। রবিবার সকালে SI সুশান্ত বিশ্বাসের বাড়িতে যান জেলার পুলিশ সুপার আমনদীপ সহ পদস্থ কর্তারা। তাঁরা পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিবরণ শোনেন। তদন্তের স্বার্থে দুষ্কৃতীদের হদিশ পেতে আশপাশের থানাগুলিকেও তৎপর থাকতে বলা হয়েছিল। এবার দেখা গেল সেই তৎপরতায় কাজ হয়েছে। পাশের পশ্চিম বর্ধমান জেলারই পান্ডবেশ্বর থেকে এই ডাকাতির ঘটনায় যুক্ত ৪জন ধরা পড়েছে পুলিশের হাতে। এদের জিজ্ঞাসাবাদ করেই বাকিদের সন্ধান শুরু করতে চায় পুলিশ।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির