Loading live market data...
Loading active stocks...
Connecting...

ঝাড়খণ্ডে সহপাঠীকে খুন করে দেহ কুয়োয় ফেলে দিল একাদশ শ্রেণির পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: সামান্য বিষয় নিয়ে ঝামেলা। আর সেই ঝামেলার জেরেই এক সহপাঠীকে খুন করে দেহ কুয়োয় ফেলে দিল এক একাদশ শ্রেণির পড়ুয়া। শিহরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে হাজারিবাগ জেলার কোররা থানা এলাকায়। নিখোঁজ থাকার ছয়দিন বাদে কুয়ো থেকে মৃত ছাত্রের দেহ উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে ঘাতক পড়ুয়া ও তার এক সহযোগীকেও আটক করেছে।

শুক্রবার কোররার ওসি নিশি কুমারী সাংবাদিকদের জানিয়েছেন, ঝামেলা মেটানোর কথা বলে গত ৬ জানুয়ারি বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল ইংলিশ মাধ্যমের একাদশ শ্রেণির পড়ুয়া। কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির পরে হদিশ না মেলায় তারা পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে পুলিশ।

ঘটনার দিন যে সহপাঠীদের সঙ্গে ওই পড়ুয়া বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। আর ওই জিজ্ঞাসাবাদেই জানা যায়, সামান্য বিষয় নিয়ে ঝামেলার জেরে এক সহপাঠীর হাতে খুন হয়েছেন নিখোঁজ পড়ুয়া।

অভিযুক্ত সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথম দিকে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টাও চালিয়েছিল ওই অভিযুক্ত পড়ুয়া। শেষ পর্যন্ত বন্ধুকে খুনের কথা স্বীকার করে। শুক্রবার এক কুয়ো থেকে নিখোঁজ পড়ুয়ার নিথর দেহ উদ্ধার করা হয়। কীভাবে ওই পড়ুয়াকে খুন করা হয়েছে তা জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরু হয়েছে।

গেরুয়া আলোয় ঝলমল করছে রাজ্যের সচিবালয় ‘নবান্ন’

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র

জানেন কোন শহরকে ভারতের লেবুর রাজধানী বলা হয়? ৯০% মানুষই বলতে পারবেন না

ঘুমানোর সময় ভুল করেও এই দিকে মাথা রাখবেন না! জানুন বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক নিয়ম

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ