Loading live market data...
Loading active stocks...
Connecting...

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনে জিতে পশ্চিমবঙ্গে সরকার গড়ছে বিজেপি। যার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রীর বেতন কত?‌ আর কী সুবিধা পাবেন?‌ এইসব জানতে কৌতূহল রাজ্যের মানুষজন। আর তার মধ্যেই আজ, রবিবার কাঁথির বাড়ি থেকে বেরিয়ে কলকাতা রওনা দিয়েছেন তিনি। মাঝে বেশ কয়েকটি কাজ সারবেন। তারপর কলকাতায় পা। শহরে জরুরি বৈঠক রয়েছে তাঁর। সেসব সেরে রাতে এই শহরেই থাকবেন। সোমবার থেকে মুখ্যমন্ত্রী হিসাবে কাজ শুরু করবেন।

এদিকে নন্দীগ্রাম আসন থেকেই শুভেন্দু সরে দাঁড়াচ্ছেন বলে সেখানকার নেতৃত্বকে ইঙ্গিত দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর। সুতরাং এই খবর যদি সত্যি হয় তাহলে ওখানে উপনির্বাচন হবে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেই ঐতিহাসিক শপথে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী–সহ বিজেপি শাসিত রাজ্যের ২০ জন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিনের রাজনৈতিক পালাবদলের পর এবার তাই আলোচনা শুরু হয়েছে— মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী কত বেতন ও কী কী সরকারি সুবিধা পাবেন?

অন্যদিকে এই আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবন বদল হতে চলেছে। কলকাতার আলিপুরে থাকার ব্যবস্থা হচ্ছে বলে জানা গিয়েছে। এবারে নতুন মুখ্যমন্ত্রীর থাকার ঠিকানা হতে চলেছে কলকাতায়। নব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসস্থান হতে চলেছে ‘‌সৌজন্য’‌। আলিপুরে এই ‘‌সৌজন্য’‌ ভবনটি বানিয়েছিল বিদায়ী সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী মাসিক প্রায় ২.১০ লক্ষ টাকার আর্থিক সুবিধা পেতে পারেন। তার মধ্যে রয়েছে মূল বেতন, নানা সরকারি ভাতা এবং আতিথেয়তা খরচের ভাতা। মুখ্যমন্ত্রীর সরকারি দায়িত্ব পালনের জন্য আলাদা বিশেষ ভাতাও দেওয়া হয়।

এছাড়া ২০২০ সালের ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন। তাঁর ঘনিষ্ঠ মেঘনাদ পাল–সহ আরও অন্যান্য নেতৃত্ব তাঁর সঙ্গে বিজেপিতে চলে যান। তারপর বিরোধী দলনেতা হন। সেখান থেকেই আসীন হলেন মুখ্যমন্ত্রী পদে। আর মুখ্যমন্ত্রীর বেতন ছাড়া মিলবে বিধায়ক হিসেবে আলাদা ভাতা। বিধায়ক তহবিল সংক্রান্ত কাজ এবং নির্বাচনী এলাকার সমস্যা সমাধানের জন্য মাসিক প্রায় ৪৮ হাজার টাকা পর্যন্ত ভাতা মেলে। বিধানসভায় উপস্থিতির জন্য দৈনিক ভাতাও রয়েছে, যা মাসিক ভালই টাকা। বেতন ছাড়াও মুখ্যমন্ত্রী হিসেবে একাধিক বিশেষ সুবিধা পান রাজ্যের প্রশাসনিক প্রধান। তার মধ্যে রয়েছে সরকারি বাসভবন, সরকারি গাড়ি, ব্যক্তিগত দফতরের কর্মী, টেলিফোন এবং ইন্টারনেট বিলের সুবিধা। জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। সরকারি খরচে চিকিৎসা, সরকারি সফরের জন্য ভ্রমণ সুবিধা এবং সরকারি অনুষ্ঠান পরিচালনার জন্য বিশেষ আতিথেয়তা খরচও বরাদ্দ থাকে।

মুখ্যমন্ত্রীর সচিবালয়ে ৭ আমলাকে নিয়োগ করা হল, জারি হল বিজ্ঞপ্তি

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

মমতা সরকারের পতনে ১৪ বছর পর নিজের চুল, দাড়ি কাটলেন প্রৌঢ় আশুতোষ

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

জমি বিবাদের জেরে মা ও ভাইকে গুলি করে হত্যা, মাতৃদিবসে হাড়হিম ঘটনা

তীব্র গরমে লবঙ্গই একমাত্র ভরসা, জেনে নিন গুণাগুণ

মলদ্বীপ না লাক্ষাদ্বীপ? খরচ কম কিন্তু সৌন্দর্যে টেক্কা দেবে ভারতের এই দ্বীপপুঞ্জ

মাত্র ৭ ঘন্টায় পক প্রণালী পার করে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া আফরিন

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ

নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌

মাছে-ভাতে বিজেপি! ক্ষমতায় এসেই কব্জি ডুবিয়ে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন দিলীপ ঘোষ