বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি,সাদুল্লাপুর: বন্ধুদের সঙ্গে মালদার সাদুল্লাপুর নদীঘাটে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল ১৫ বছরের এক কিশোর। রবিবার বিকাল নাগাদ এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ও শোরগোল তৈরি হল মালদার সাদুল্লাপুর এলাকায়। জানা গেছে, নদীতে তলিয়ে যাওয়া কিশোরের নাম অরূপ দাস(Arup Das)। বয়স ১৫ বছর। বাড়ি মালদা শহরের বুড়াবুড়িতলা এলাকায়। সে মালদা টাউন হাইস্কুলের(Malda Town High School) দশম শ্রেণির ছাত্র । পরিবার সূত্রে খবর, এদিন দুপুরের দিকে দুই-তিনজন বন্ধুর সঙ্গে মালদার সাদুল্লাপুর নদীঘাটে স্নান করতে যায় ওই পড়ুয়া। বিকালের দিকে বন্ধুদের সঙ্গে সাদুল্লাপুর ভাগীরথী নদীতে(Bhagirathi River) স্নান করতে নামে। আর নদীতে নামামাত্রই সে জলে তলিয়ে যায় বলে খবর। তলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা নদীতে নেমে তল্লাশি অভিযান শুরু করেন। কিন্তু রবিবার সন্ধ্যা পর্যন্ত নদীতে তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের কোন হদিশ মেলেনি।

এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ সাদুল্লাপুর নদীঘাট এলাকায় ভিড় জমান। খবর পেয়ে পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা উদ্ধার কাজে নামেন। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত ওই ছাত্রের হদিশ মেলেনি বলে খবর। অন্যদিকে,মালদা জেলার ভূতনি থানার পুলিশের মানবিক রূপ। ভূতনি ব্রিজে স্বচ্ছতা অভিযান চালালো ভূতনী থানার পুলিশ সহ সিভিক ভলান্টিয়াররা।রবিবার সকাল থেকে ভুতনি থানার ওসি ওয়াংডেন তামাং এর নেতৃত্বে থানার পুলিশ অফিসার সহ সিভিক ভলান্টিয়াররা প্রায় দুই কিলোমিটার লম্বা ভূতনি সেতু জুড়ে স্বচ্ছতার জন্য নেমে পড়েন।
দীর্ঘদিন ধরে এই সেতু পরিষ্কার পরিছন্নতার অভাবে নোংরা আবর্জনায় ভরে গেছিল। অল্প বর্ষাতে গোটা সেতু জুড়ে প্রায় জল জমা হয়ে থাকতো।

কাঁদা ও মাটি জমে জবাই ব্রিজের জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গেছিল। বিভিন্ন সময়ে এই জল জমে থাকার কারণে সেতুর মধ্যে বিভিন্ন যানবাহনের দুর্ঘটনা ঘটতো।এদিন ভূতনি থানার(Bhutni P.S.) ওসি ওয়াংডেন তামাং নিজে কোদাল নিয়ে স্বচ্ছতা অভিযানের হাত লাগায়।পাশাপাশি অন্যান্য পুলিশ অফিসার ও সিভিক ভলেন্টিয়াররা কোদাল ডালি নিয়ে গোটা ব্রিজ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।মহিলা সিভিক ভলেন্টিয়ারাও সমান ভাবে এই স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করে।ভুতনি থানার এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ জন।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে