নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, রবিবার সকাল থেকেই নবান্ন এবং তার চারপাশ সরেজমিনে খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার অজয় নন্দা–সহ পুলিশের বিশাল টিম। কারণ এখানেই সোমবার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তাই এখানের নিরাপত্তা খতিয়ে দেখতেই হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। মহাকরণ থেকে বিজেপি সরকার চলবে ঠিকই কিন্তু সেটা এখনও প্রস্তুত হয়নি। এই কারণে প্রথম প্রশাসনিক বৈঠক হতে চলেছে নবান্নের সভাঘরে।

এদিকে সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে রবিবার কলকাতার পুলিশ কমিশনার নবান্ন ও আশপাশের এলাকা পরিদর্শন করলেন। পুলিশ কমিশনারের সঙ্গে কলকাতা পুলিশের একাধিক কর্তা সেখানে উপস্থিত ছিলেন। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন পুলিশ আধিকারিকরা। দুষ্কৃতী দমনে কড়া অবস্থান নিচ্ছে বিজেপি সরকার। দাগিদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে নতুন সরকার। অপরাধীদের দমন করার জন্য পুলিশের বিশেষ বাহিনী তৈরি করা হবে। এদিনের পরিদর্শন থেকে তেমনই খবর মিলেছে।

অন্যদিকে শপথ নিয়েই রাজ্য পুলিশ–প্রশাসনের সঙ্গে বৈঠক করেছিলেন নতুন মুখ্যমন্ত্রী। পুলিশ–প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি, সিপি’‌র সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। তারপরই কলকাতা পুলিশে ব্যাপক রদবদল হয় আজ। নতুন মুখ্যমন্ত্রীর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে এখন সাজসাজ রব। নবান্ন এলাকা ও হাওড়া চত্বরে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা খতিয়ে দেখা হয়। সোমবার পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন শুভেন্দু। ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ‍্য পুলিশের ডিজি, সিপি, ডিআইজি, আইজি অফিসাররা।

এছাড়া নতুন বিজেপি সরকারের নীতি অনুযায়ী দুষ্কৃতী দমনে কড়া অবস্থান নেওয়া হচ্ছে। অপরাধীদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং বিশেষ পুলিশ বাহিনী গঠনের প্রস্তুতিও এই পরিদর্শনের অন্যতম লক্ষ্য। পুলিশ সূত্রে খবর, কয়েকজন সিনিয়র আইপিএস অফিসার এই বাহিনীর মাথায় থাকবেন। তাঁরাই এলাকা দাপিয়ে বেড়ানো দুষ্কৃতীদের শ্রীঘরে পাঠাবেন। মুর্শিদাবাদ, মালদা, উত্তর ২৪ পরগনার মতো সীমান্তবর্তী জেলাগুলিতে পাচারকারীদের দৌরাত্ম্য রয়েছে। তাদের এবার শায়েস্তা করার টার্গেট নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি জেলাতেই দুষ্কৃতীদের তালিকা তৈরিতে জোর দেওয়া হবে। অপরাধ করার পরেও যারা দীর্ঘদিন ধরে পুলিশের খাতায় ফেরার রয়েছে তাদেরও খুঁজে বের করা হবে।

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু

উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ IIT পড়ুয়ার, মেলেনি সুইসাইড নোট! মৃত্যুর কারণ ঘিরে রহস্য

মনসা পুজোর বিসর্জনে ‘লুঙ্গি ডান্সে’ মাতলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী

অন্নপূর্ণার যোজনার আসল ‘বঞ্চিত’ কারা? টাকা না পেয়ে পুরসভায় বিক্ষোভ মহিলাদের

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার

হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, হঠাৎ কি হল অভিনেতার?

একদিনে ১৮ উইকেট! স্টার্কের পর তাণ্ডব শরিফুলের, অজি ইনিংসে নামল ধস

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নয়, কাপ জেতানোই আমার লক্ষ্য, সাফ জানালেন গম্ভীর

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য

গোলের ইতিহাস গড়লেন রোনাল্ডো, আল-রিয়াধকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে আল নাসর