Loading live market data...
Loading active stocks...
Connecting...

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধি,কাঁথি: রবিবার সকাল থেকে কাঁথিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে ছিল জনপ্লাবন । যত বেলা বেড়েছে ততই অনুগামীদের ভিড় বেড়েছে। মুখ্যমন্ত্রীর(CM) বাড়ির সামনে নিরাপত্তার ব্যারিকেড না থাকায় সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস আরও বেড়েছিল। দুপুরের পর বাড়ি থেকে বেরিয়ে অনুগামীদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে আপ্লুত হন মুখ্যমন্ত্রী। সকাল থেকে কেউ হাজির হয়েছিলেন চিতাবাঘ নিয়ে, কেউ এসেছিলেন গ্রামের মিষ্টি অথবা পুষ্পস্তবক, মালা কিংবা পদ্ম ফুল নিয়ে। বিকেলে বাড়ির বাইরে বেরিয়ে নিজের গাড়িতে ওঠার আগে সমর্থকদের মাঝে বেশ কিছুক্ষণ সময় কাটান মুখ্যমন্ত্রী। এরপর তার গাড়ির কনভয় ছুটতে থাকে কলকাতার পথে। নন্দকুমারের (Nandakumar) কাছে জন প্লাবনে থমকে যায় মুখ্যমন্ত্রীর কনভয়।

কয়েক হাজার কর্মী সমর্থকদের জমায়েত দেখে নন্দকুমারে এসইউভি থেকে নেমে রাস্তায় হাঁটলেন মুখ্যমন্ত্রী।কাঁথি থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাস্তার মোড়ে মোড়ে বিজেপি কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য। মুখ্যমন্ত্রী ও তাদের নিরাশ করেননি। তবে মুখ্যমন্ত্রীর কনভয় নন্দকুমার পৌঁছতে চিত্রটা ভিন্ন হয়ে যায়। কয়েক হাজার কর্মী সমর্থককে দেখে গাড়ি থেকে নেমে পড়েন তিনি নিজে। বেশ কিছুক্ষণ পদযাত্রা করেন কর্মী- সমর্থকদের সঙ্গে। কোলাঘাটেও(Kolagaht) মুখ্যমন্ত্রীর কনভয় কলকাতার দিকে যাওয়ার সময় থমকে গেছিল বেশ কিছুক্ষণ ।কারণ সেখানেও রাস্তায় অসংখ্য মানুষ দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিল শুভেন্দু অধিকারীকে দেখার জন্য। রবিবার সকাল থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাড়ায় তিল ধারনের জায়গা ছিল না । শনিবার শপথ নেওয়ার পর, সন্ধ্যা থেকে একাধিক কলকাতার মন্দির ও মঠ ঘুরে চেতলায় এলাকায় সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে হাওড়ার পাঁচলায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী গভীর রাতে।

এরপর রবিবার ভোররাতে মুখ্যমন্ত্রী ফেরেন তার কাঁথির বাড়িতে। সামান্য বিশ্রাম নেওয়ার পর নিরাপত্তা আধিকারিক শান্তিকুঞ্জে এলে তার সাথে বৈঠক করেন। এরপর দুপুরে মাসি ও মায়ের হাতের রান্না করা নানা লোভনীয় পদ মধ্যাহ্ন ভোজন সেরে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী কলকাতার উদ্দেশ্যে। জানা গেছে, এতদিন তিনি বাগুইআটি সংলগ্ন চিনার পার্কের ফ্ল্যাটে থাকলেও এবার তিনি তাঁর বাড়ির ঠিকানা বদলাচ্ছেন। আলিপুরের সৌজন্যতে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সকালে পুলিশের পক্ষ থেকে শান্তিকুঞ্জের সামনে গার্ড রেল, ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর বাবা শিশির অধিকারী(Sishir Adhikari) পুলিশকে জানিয়ে দেন মানুষকে আটকানোর দরকার নেই। রবিবার কলকাতার দমদম থেকে ‘চিতাবাঘ’ নিয়ে সোজা শান্তিকুঞ্জের সামনে হাজির হয়েছিলেন এক অনুরাগী। এক মহিলা সমর্থক শঙ্খ নিয়ে এসেছিলেন। শুভেন্দু অধিকারীর নামে মুহুর্মুহু শ্লোগান উঠতে থাকে। প্রতিবেশীরা সেসব মুহূর্ত মোবাইল ফোনে বন্দি করে। রবিবার বিকেলে গলায় গেরুয়া উত্তরীয় ও সাদা পাঞ্জাবি পরে শান্তিকুঞ্জের বাইরে সমর্থকদের ভিড়ে ভেসে যান বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

‘আমার কাছে তুমিই দুর্গা, তুমিই লক্ষ্মী’, মাতৃদিবসে মা তনুজাকে নিয়ে সুন্দর পোস্ট কাজলের

মুখ্যমন্ত্রীর সচিবালয়ে ৭ আমলাকে নিয়োগ করা হল, জারি হল বিজ্ঞপ্তি

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

মমতা সরকারের পতনে ১৪ বছর পর নিজের চুল, দাড়ি কাটলেন প্রৌঢ় আশুতোষ

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ

মাত্র ৭ ঘন্টায় পক প্রণালী পার করে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া আফরিন

নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌