আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে তলব ইডির

Share:

নিজস্ব প্রতিনিধিঃআবগারি দুর্নীতি মামলায় ফের তলব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই নিয়ে চতুর্থবার তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। কেজরিওয়ালকে  ১৮ জানুয়ারি ইডির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রথম নয় এর আগে ২ নভেম্বর এবং ২১ ডিসেম্বর আম আদমি পার্টির (এএপি) প্রধান কেজরিওয়ালকে ইডি তলব করেছিল। কিন্তু সেই তলবে সাড়া দেননি আপ প্রধান। কেজরিওয়াল এই তলব নিয়ে বলেন, ইডির জারি করা সমন অবৈধ এবং তাদের একমাত্র লক্ষ্য তাকে গ্রেপ্তার করা।

গত এপ্রিলে আবগারি দুর্নীতি  মামলায় আম আদমি পার্টির (এএপি) প্রধানকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই । ২০২১ সালের দিল্লি আবগারি নীতি পরিবর্তন নিয়ে কয়েকশো কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগে তদন্ত শুরু করেছে দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি। গত ২৬ ফেব্রুয়ারি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়াকে গ্রেফতার করেছিল ইডি। পরে ৯ মার্চ জেল হেফাজতে থাকাকালীন তাঁকে গ্রেফতার করে ইডি। গত ৪ অক্টোবর দিনভর তল্লাশি শেষে আম আদমি পার্টির সাধারণ সম্পাদক তথা রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকায় সিবিআইয়ের পক্ষ থেকে দিল্লির মুখ্যমন্ত্রীকে জেরা করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য গত ২ নভেম্বর তলব করেছিল আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। যদিও সেই সমনে সাড়া দেননি আপ সুপ্রিমো। মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের প্রচারে অংশ নিতে সেবার তলব এড়িয়ে গিয়েছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো। সামনেই লোকসভা নির্বাচন আর তা নিয়ে জোর কদমে চলছে প্রস্তুতি। তবে এবার ইডির দফতরে আদৌ কেজরিওয়াল যাবেন কিনা সেটাই এখন দেখার।

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

মুম্বই-দিল্লির পর রাজস্থানে পৌঁছে গেল মালদহের লিচু, হাসি ফিরল চাষিদের মুখে

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের