মহানন্দা নদীতে গলা কাটা মৃতদেহ টোটো চালকের

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা:মহানন্দা নদী থেকে যুবকের গলা কাটা মৃতদেহ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যেই অবশেষে মৃতদেহের পরিচয় পাওয়া গেল। জানা গেছে মৃত যুবকের নাম সেন্টু রায় (৩৬)। বাড়ি পুরাতন মালদা পৌরসভার(Malda Municipality) ৭ নম্বর ওয়ার্ডের বাচ্চামারি মন্ডল পাড়ায়। পেশায় একজন টোটো চালক। ঘটনার জেরে শোকের ছায়া পরিবার বর্গে। দোষীদের কঠোর শাস্তির দাবিতে মালদা থানায় অভিযোগ দায়ের। অভিযোগের পরিপ্রেক্ষিতেই গতকাল রাতেই এলাকারই তিন যুবককে আটক করেছে পুলিশ। পরিবারকে সমবেদনা জানাতে শনিবার সকালে বাড়িতে যান সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা।

উল্লেখ্য, গতকাল সাতসকালে মালদা শহরের গয়েশপুর মহানন্দা নদীর ঘাট থেকে গলাকাটা অবস্থায় এক যুবকের মৃতদেহ ভাসতে দেখান স্থানীয় বাসিন্দারা। যদিও পরবর্তীতে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে(Malda Medical College Hospital) পাঠায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমে সম্প্রচারিত খবর দেখে সনাক্ত করেন মৃত ব্যক্তি তাদের পরিবারেই একজন সদস্য। তৎক্ষণাৎ মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের পরিপ্রেক্ষিতেই পুলিশ তদন্ত নেমে রাতেই এলাকা থেকে তিনজন যুবককে সন্দেহভাজন হিসাবে আটক করে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক নেশা করত এবং মাঝেমধ্যেই রাতে দেরি করে বাড়ি ফিরতো। গত বৃহস্পতিবার রাতে চা খাওয়ার নাম করে বাড়ি থেকে বের হলে বাড়িতে আর ফিরে আসেনি। এদিকে জানা গেছে, চলতি মাসের সাত দিন আগে প্রতিবেশীদের সাথে বচসা হয়। যার ফলে মৃত যুবককে মারধর করা হয়েছিল। তবে পরিবারের দাবি সেই বচসার জেরেই কি এই খুন ? না এর পিছনে অন্য কোন রহস্য লুকিয়ে রয়েছে। যদিও পুরোপুরি ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার(Malda P.S.) পুলিশ এবং ইতিমধ্যে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের