রাতে ঘরে আগুন জ্বেলে শীতঘুম, সকালে চিরনিদ্রায়  ৪ জন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে চলছে শৈত্যপ্রবাহ। তাই ঠাণ্ডা থেকে বাঁচতে ঘরে আগুন জ্বেলে ঘুমতে গেলেন দিল্লির একটি পরিবারের সদস্যরা। আর তাতেই ঘটল বিপত্তি। আগুন জ্বেলে ঘুমান জেরে দমবন্ধ হয়ে প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন সদস্য। স্থানীয়রা জানিয়েছেন , সকাল থেকে তাঁদেরকে ডাকাডাকি  করার পর ঘরের দরজা কেউ খুলেনি। আর তাতেই তাঁদের সন্দেহ হয়। এরপরেই তারা পুলিশের শরণাপন্ন হন। পুলিশ এসে দরজা ভেঙে দেখেন ঘরে পড়ে রয়েছে চারজনের নিথর দেহ। এর মধ্যে স্বামী, স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

পুলিশ জানিয়েছে, বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল।  রুমে আগুন জ্বলছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঠাণ্ডা থেকে বাঁচতে ওই কক্ষে আগুন জ্বালানো হয়েছিল।  ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে যায় এবং দম বন্ধ হয়ে চারজনেরই মৃত্যু হয়। এ ঘটনায় নিহত দুই শিশুর মধ্যে একজনের বয়স ৭ বছর এবং অপরজনের বয়স ৮ বছর। বর্তমানে তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত ।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে ঠিক এমনই ঘটনা ঘটেছিল উত্তরপ্রদেশের আমরোহা জেলায়। সেখানে ঘরের মধ্যে অ্যাঙ্গিথি বা কয়লা চুলা পোড়ানো জেরে দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছিল একই পরিবারের পাঁচ সদস্য। এবার সেই একই ঘটনার রেশ পড়ল রাজধানী দিল্লিতে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক