ছেলে-বৌয়ের বেডরুমে আড়ি শাশুড়ির, নিন্দার মুখে ‘নিম ফুলের মধু’

সম্প্রতি ধারাবাহিকের একটি দৃশ্য নিয়ে রীতিমতো শোরগোল নেটপাড়ায়। যেখানে দেখা যাচ্ছে, হিরো-হিরোইন পর্ণা-সৃজন বেডরুমে নিবিড় প্রেমে আবৃত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সিরিয়ালপ্রেমী বাঙালিরা প্রতি মুহূর্তে সিরিয়ালের নানা আপডেট জানতে নজরদারি রাখছেন সোশ্যাল মিডিয়ার উপর। সেখানে নিত্যদিন সিরিয়ালের শুটিং দৃশ্য, তারকাদের অবসরযাপন, লাইভ ভিডিও, রিল ভিডিও, সবসময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আর তা এক্কেবারে চেটেপুটে উপভোগ করেন দর্শকবৃন্দ। এছাড়াও সিরিয়ালের কাহিনী হোক বা সংলাপ, একটু বিতর্কিত হলেই তা নিয়ে নেটপাড়ায় শুরু হয়ে যায় চরম হাসাহাসি। যেমন জি বাংলার ‘নিম ফুলের মধু’, বর্তমানে TRP-তে তার আসন ভারী। পর্ণা-সৃজনের জমকালো কাহিনীতে মজে দর্শক। বিশেষ করে ছেলেকে বউয়ের সঙ্গে ভালোবাসায় মুড়তে দেখে তেলেবেগুনে জ্বলে উঠছে শাশুড়ি, আর সেটা দেখেই দর্শকরা জমিয়ে মজা নিচ্ছে।

চলতি সপ্তাহের টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’। তাই ধারাবাহিককে নানা টুইস্টে মুড়ছে নির্মাতারা। সেই কারণেই চর্চায় আছে ছোটপর্দার এই ধারাবাহিক। নতুন নতুন চমক আনতে গিয়ে মাঝে মধ্যেই বেফাঁস দৃশ্য মেগাকে ট্রোলিংয়ের দরজায় নিয়ে আসছে। সম্প্রতি ধারাবাহিকের একটি দৃশ্য নিয়ে রীতিমতো শোরগোল নেটপাড়ায়। যেখানে দেখা যাচ্ছে, হিরো-হিরোইন পর্ণা-সৃজন বেডরুমে নিবিড় প্রেমে আবৃত। ভালোবাসার কথা চলছে তাঁদের মধ্যে। দৃশ্যে স্ত্রীকে সৃজন বলছে, “আজ সারারাত তোমাকে আমি ঘুমোতে দেব না।” এরপর পর্ণার মজার উত্তর, “তাই বুঝি! কাল সকালে যখন মা বাবুর চোখের তলায় কালি দেখে প্রশ্ন করবে, তখন কি হবে?”

তখন সৃজন বলে ওঠে, “বলব, কাল রাতে পর্ণা আমাকে ঘুমোতে দেয়নি।” আর ছেলে-বউমার এই দুষ্টু-মিষ্টি কথোপকথন দরজার বাইরে আড়ি পেতে শুনে নেয় পর্ণার শাশুড়ি কৃষ্ণা। তখনই সে মনে মনে আবেগে ভেসে বলতে থাকেন, ‘বাবুকে শেষপর্যন্ত আমার থেকে পুরোপুরি কেড়েই ছাড়ল পর্ণা!’ আর এমন দৃশ্য নিয়েই নেটপাড়া চটে বম্ব। তাঁদের কাছে দৃশ্যটি অত্যন্ত নিম্নমানের ‘কুরুচিকর’ লেগেছে। কেউ কেউ শাশুড়ির নিন্দে করে বলেছেন, ““বিনা পয়সার সিকিউরিটি গার্ড, এমন শাশুড়ি পেলে আর বাচ্চার মুখ দেখা লাগবে না।” তবে যাই বলুন না কেন, বাস্তবে কৃষ্ণার চরিত্রে অর্জিতার অভিনয়ে মুগ্ধ দর্শক।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের