সব ধরনের ক্রিকেট থেকে অবসর অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানের

Share:

নিজস্ব প্রতিনিধি : সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান শন মার্শ। গত বছর মার্চে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানিয়েছিল মার্শ। বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের ম্যাচ দিয়েই শেষ হতে চলেছে ৪০ বছর বয়সি এই ক্রিকেটারের ক্যারিয়ার।

আন্তর্জাতিক স্তরে অস্ট্রেলিয়ার হয়ে ৩৮টি টেস্ট খেলেছেন মার্শ। পাশাপাশি ৭৩টি ওয়ানডে ও ১৫টি টি ২০ ম্যাচ খেলেছেন তিনি। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে ওভালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন অস্ট্রেলিয়ার এই বাঁ হাতি ব্যাটসম্যান। টেস্টে ৬৬ ইনিংসে মার্শের রান ২২৬৫। ওয়ানডেতে মার্শের রান ২৭৭৩ ও টি ২০-তে ১৫টি ইনিংসে মার্শ করেছেন ২৫৫ রান। টি ২০-তে সেভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কিছুটা হলেও সফল মার্শ। বিগ ব্যাশে এই বাঁ হাতি ব্যাটসম্যান রান করেছেন ২৮১০, যা টুর্নামেন্টের ষষ্ঠ সর্বোচ্চ। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান। রান করেছেন ২৪৭৭।

২০১৯ সালে বিশ্বকাপের পর থেকে অস্ট্রেলিয়া দলের হয়ে শন মার্শ না খেললেও তার ছোট ভাই মিচেল মার্শ কিন্তু এখনও খেলছেন। এরা দুজনেই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান জিওফ মার্শের ছেলে।

আন্তঃরাজ্য বাইক পাচারচক্রের পর্দাফাঁস, ধনেখালিতে গ্রেফতার ৪

পশুবলি সংক্রান্ত নির্দেশিকা নিয়ে বিভ্রান্তি, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে চিঠি অধীরের

ছেঁড়া পোশাক, উসকোখুসকো চুল! শোবিজের গ্ল্যামার দুনিয়া হারিয়ে আজ ভিক্ষুক এই মহিলা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির বিশেষ প্রস্তুতির কথা ফাঁস করলেন ডি পল

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কাতুর্জ-সহ বাঁশদ্রোণী থেকে গ্রেফতার দুষ্কৃতী

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

আবাসের ঘর দেওয়ার নামে টাকা আত্মসাৎ! তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে ভাঙচুর

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

৩০ নাকি ৫০, সানস্ক্রিনে SPF-এর মাত্রা কতটা ভাল?

দ্রাবিড়ের কেরিয়ার বাঁচিয়েছিলেন সৌরভ, প্রাক্তন অধিনায়কের মন্তব্যে তোলপাড় ক্রিকেট দুনিয়া

ঝোপের মধ্যে পরিত্যক্ত ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য উলুবেড়িয়ায়