হাড়-কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করে মধ্যরাত থেকে পুণ্যের ডুব সাগরে

হাড়-কাঁপানো ঠান্ডা রাজ্যজুড়ে। আজ সোমবার মকর সংক্রান্তি। মনস্কামনা পূরণের জন্য গঙ্গাসাগরে পুণ্যস্নানের উদ্দেশ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে। ভিড় উপচে পড়ছে সমুদ্র সৈকতে।

Share:

নিজস্ব প্রতিনিধি,গঙ্গাসাগর: হাড়-কাঁপানো ঠান্ডা রাজ্যজুড়ে। আজ সোমবার মকর সংক্রান্তি। মনস্কামনা পূরণের জন্য গঙ্গাসাগরে পুণ্যস্নানের উদ্দেশ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে। ভিড় উপচে পড়ছে সমুদ্র সৈকতে। সাগরে স্নানের মাহেন্দ্রক্ষণ সকাল ৯ টা ১৩ মিনিট। যদিও কনকনে ঠান্ডার মধ্যেই রবিবার মাঝরাত থেকে শুরু হয়েছে স্নান। চলবে সোমবার রাত ১২ টা ১৩ পর্যন্ত।

সাগরে স্নানের পাশাপাশি, কপিল মুণির আশ্রমে পুজো দেবেন পুণ্যার্থীরা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর ও আশপাশের এলাকা। একাধিক পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। আকাশপথে ও জলপথে চলছে নজরদারি। উপকূলরক্ষী বাহিনী, NDRF, সিভিল ডিফেন্স ছাড়াও প্রস্তুত ভারতীয় নৌ বাহিনী। ড্রোন ওড়ানোর পাশাপাশি, স্পিড বোট ও হোভার ক্রাফটে চড়ে টহল দিচ্ছে পুলিশ ও নৌ-সেনা।প্রবল ঠান্ডার মধ্যেই গঙ্গাসাগরে মকর সংক্রান্তির স্নান। শীত উপেক্ষা করেই সাগর মেলায় পুণ্যার্থীদের ভিড় বাড়ছে। মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, রবিবারের মধ্যে মেলায় পৌঁছে গিয়েছেন ৪৫ লক্ষ পুণ্যার্থী। সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে। ভোরের আলো ফুটতে না ফুটতেই সাগরে ডুব দিচ্ছেন পুণ্যার্থীরা।নানা বয়সের নানা মুখ, নানা ভাষা।

পুণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্ত, সন্ন্যাসী, দেশি-বিদেশি অতিথির দল। সব মিলিয়ে একাকার এই ভারতের মহামানবের সাগরতীরে। যেন এক টুকরো এক ভারত। পৌষের শেষবেলায় ঝোড়ো ব্যাটিং শুরু করেছে শীত। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। কনকনে শীত উপেক্ষা করেই সাগর মেলায় পুণ্যার্থীদের ভিড়। একটু পল্লি লাভের আশায় সকলেই এখন ডুব সাগরের পানে।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান