সর্বকালীন রেকর্ড গড়ে ৭৩ হাজারের গণ্ডি ছাড়াল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ‘অব কি বার’ ৭৩ হাজার পার। সোমবার সপ্তাহের প্রথম দিনেই অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে ইতিহাসে প্রথমবার ৭৩ হাজারের গণ্ডি পেরিয়ে গেল সেনসেক্স। সেই সঙ্গে নিফটিও সর্বকালীন রেকর্ড গড়ে ২২ হাজারের গণ্ডি পেরিয়ে থেমেছে। মূলত তথ্য-প্রযুক্তি সংস্থার কাঁধে ভর করেই এদিন অশ্বমেধের ঘোড়ার মতো ছুটেছে শেয়ারবাজার।

গত শুক্রবার সপ্তাহের শেষ দিনে ৭২,৫৬৮.৪৫ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে ৫০০’র কাছাকাছি বাড়তি পয়েন্ট নিয়ে ৭৩ হাজারের গণ্ডি ছাড়িয়ে সবুজ জোনে থেকে লেনদেন শুরু হয়েছিল। শুরুর মুখেই খানিকটা গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে শুরু করেছিল সূচক। পরে অবশ্য সেই ধাক্কা সামলে তরতরিয়ে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্স। দিনভর চড়াই-উতরাইয়ের পরে আগের দিনের চেয়ে ৭৫৯.৪৮ সূচক বেড়ে ৭৩ হাজার ৩২৭ দশমিক ৯৪ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স। অন্যদিকে ২০২.৯০ পয়েন্ট বেড়ে ২২,০৯৭.৪৫ সূচকে বন্ধ হয়েছে নিফটি।

এদিন বাজারে তথ্য-প্রযুক্তি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, তেল এবং গ্যাস ক্ষেত্রের সংস্থাগুলি এদিন লাভের মুখ দেখেছে। তবে নিফটিতে মেটাল ক্ষেত্রের সংস্থাগুলির লোকসানের মুখে পড়েছে। বাকি সব ক্ষেত্রই সবুজ জোনে  দাঁড়িয়ে লেনদেন শেষ করেছে। সবচেয়ে বেশি লাভবান হয়েছে তথ্য প্রযুক্তি সংস্থা উইপ্রো। আজিম প্রেমজির সংস্থার শেয়ারদর ৬.২৬ শতাংশ বেড়েছে। উল্টোদিকে এইচডিএফসি লাইফ ইনস্যুরেন্স শেয়ার দর ৩.৬৩ শতাংশ হ্রাস পেয়েছে। এদিন ৭৩ হাজারের গণ্ডি পার হওয়ার কারণে একদিনেই তিন লক্ষ কোটি টাকার বেশি ধনী হয়েছেন বিনিয়োগকারীরা।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে