রূপামারি খেয়া ঘাটের কাছেই নৌকা ডুবি, প্রাণ বাঁচল ৪০ জন যাত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, হিঙ্গলগঞ্জ ও পূর্ব মেদিনীপুর : উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের গৌড়েশ্বর নদীর রূপামারি খেয়া ঘাটে মকর সংক্রান্তির বিকেলে একটি যাত্রীবাহী নৌকো ডুবে যায়। সোমবার বিকেল ৩ টা নাগদ যাত্রী পারাপারের নৌকা(Boat) ঘাটের কাছেই এসে ডুবে যায়।নৌকায় প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিল। তবে ঘাটের কাছেই ডুবে যাওয়ায় ,বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা।

তড়িঘড়ি করে স্থানীয় লোকজন ও মাঝির তৎপরতায় যাত্রীদের নৌকা থেকে ডাঙ্গায় তোলা হয়। তবে হতাহতের কোন খবর নেই।সূত্র মারফত জানা যায়, এদিন রূপামারিতে টুসু মেলাকে কেন্দ্র করে মোরগ লড়াইয়ে হাজার হাজার মানুষ এই ঘাট দিয়ে পারাপার হচ্ছিল । যাত্রী(Passenger) পারাপারে মানুষের চাপ থাকায় এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা যায়।স্থানীয় সূত্রে আরও জানা যায়, যাত্রী পারাপারে লোকজনের চাপ থাকার জন্য কোনো প্রশাসনিক তৎপরতা ছিল না। এই ঘটনার পর যাত্রীরা ক্ষোভে ফেটে পড়ে। অন্যদিকে,হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ ১৩ জন ছাত্রী।পূর্ব মেদিনীপুর(Purba Medinipur) জেলাতে একই সঙ্গে একই হোস্টেলে অসুস্থ(ILL) হয়ে পড়ে ১৩ জন ছাত্রী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের তাহালিয়া শোভাময়ী বালিকা বিদ্যালয়ের হোস্টেলে।

ঘটনায় গোটা হোস্টেলে(Hostel) আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। জানা যায়, রবিবার রাতের খাওয়া শেষে হোস্টেলের ছাত্র ছাত্রীরা ঘুমিয়ে পড়ে। সোমবার সকাল থেকে ১৩ জন ছাত্রী আচমকাই অসুস্থ হয়ে পড়ে। তাদের বমি, পেটে ব্যাথা শুরু হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হাসপাতালের দায়িত্বে থাকা কর্মীদের। তাদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় প্রতাপদিঘী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে । এদিকে হাসপাতাল সুত্রে জানা যায়, ফুড পয়জনিং এর ফলে ছাত্রীরা অসুস্থ হয়। গোটা ঘটনায় হোস্টেল কর্তৃপক্ষকে কাঠ গড়ায় দাড় করিয়েছে ছাত্রীরা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের