এমবাপে-হল্যান্ডকে হারিয়ে ফিফার বর্ষসেরা মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার বর্ষ সেরা পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’ জিতলেন লিওনেল মেসি। ফরাসি তারকা কিলিয়ান এমবাপে ও নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ওই পুরস্কার জিতেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা অধিনায়ক। সোমবার রাতে লন্ডনে এক জমকালো অনুষ্ঠানে ওই পুরস্কার তুলে দেওয়া হয়। যদিও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মেসি। তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেন ফরাসি তারকা ফুটবলার থিয়েরি অঁরি।

প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় দলের কোচ, অধিনায়ক, ফুটবল সাংবাদিক এবং সমর্থকদের ভোটের ভিত্তিতে বর্ষ সেরাদের বেছে নেয় ফিফা। গত ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ অগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিচার করে ফিফা দ্য বেস্ট বেছে নেওয়া হয়েছিল। প্রাথমিক পর্বে ১২ জনের নাম থাকলেও চূড়ান্ত তিনে ঠাঁই পেয়েছিলেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও আর্লিং হল্যান্ড।

অনেকেই ধারণা করেছিলেন, ফিফার দ্য বেস্ট শিরোপা উঠতে পারে নরওয়ের তারকা তথা ম্যানচেস্টার সিটির ফুটবলার হল্যান্ডের মাথায়। কেননা, গত মরসুমে স্বপ্নের পারফরম্যান্স করেছিলেন নরওয়ের তারকা স্ট্রাইকার। ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার পিছনে বিশেষ অবদান রেখেছিলেন হল্যান্ড।  শিরোপা জয়ে্বর আর এক দাবিদার ছিলেন ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। ফ্রান্সকে বিশ্বকাপ এনে দিতে না পারলেও ফাইনালে তাঁর হ্যাটট্রিক বিশ্ব ফুটবলের ইতিহাসে জায়গা করে নিয়েছে। কিন্তু হল্যান্ড ও এমবাপেকে হারিয়ে শিরোপা ছিনিয়ে নেন আর্জেন্টিনাকে ৩৬ বছর বাদে বিশ্বকাপ এনে দেওয়া লিওনেল মেসি। এ নিয়ে তিন-তিনবার ফিফার বর্ষ সেরার পুরস্কার জিতলেন ফুটবলের রাজপুত্র।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে