জঙ্গলমহলের বিভিন্ন থানার ৬২জন পুলিশ অফিসার বদলি

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: সোমবার নবান্ন থেকে রাজ্যের দমকল বিভাগের ডিজি সহ বিভিন্ন জেলার অতিরিক্ত পুলিশ সুপার , ওসি, আইসি এবং এসডিপিওদের বদলির বিজ্ঞপ্তি জারি করার পর এবার জঙ্গলমহলে সব থানায় পুলিশ অফিসারদের রদবদল ঘটানো হলো। মোট ৬২ জন সাব ইন্সপেক্টর ও এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরদের রদবদল ঘটানো হয় মঙ্গলবার।

জঙ্গলমহলের(Jangalmahal) ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, বিনপুর, বেলাবেরিয়া, জামবনি, গোপীবল্লভপুর, লালগড়, সাঁকরাইল ও নয়াগ্রাম থানার পুলিশ অফিসারদের রদবদল ঘটানো হয়। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর যেসব থানা(Police Station) এবং পুলিশের ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন রয়েছেন তাদের রদবদল ঘটাতে শুরু করেছে। কারণ ইতিমধ্যে নির্বাচন কমিশন পুরনো অফিসারদের অন্যত্র বদলি করার নির্দেশ দিয়েছেন।

এবার সেই নির্দেশ অনুযায়ী জঙ্গলমহলের বিভিন্ন থানার পুলিশ অফিসারদের রদ বদল ঘটিয়ে শুরু হল থানা পর্যায় পুলিশ কর্মীদের বদলির কার্যক্রম। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ,একসময় গামছা ঢাকা মুখগুলির আতঙ্কে তটস্থ থাকা জঙ্গলমহলে এখন স্বাভাবিক পরিবেশ ফিরেছে। কিন্তু আদিবাসী আন্দোলন সহ নানা ইস্যুতে মাঝেমধ্যেই জঙ্গলমহল তপ্ত হয়ে ওঠে।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা