ধূপগুড়ি ও সাঁকরাইলে দাঁতাল হাতির তাণ্ডব, ভাঙলো দোকান ও বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি ,ধূপগুড়ি, ঝাড়গ্রাম: বেশ কিছুদিন ধরে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় লাগাতার চলছে হাতির তাণ্ডব। খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে এসে লোকালয়ে তাণ্ডব চালাচ্ছে হাতি। মঙ্গলবার গভীর রাতে ফের ধূপগুড়ি ব্লকের(Dhupguri Block) উত্তর গোঁসাইয়ের হাট পূর্ব মল্লিক পাড়া এলাকায় হানা দিয়ে তাণ্ডব চালালো একটি দলছুট হাতি। ক্ষতিগ্রস্ত হয়েছে সাতটি বাড়ি ।পাশাপাশি একটি দোকানে ভাঙচুর চালিয়ে সাবার করে দোকানে মজুদ চাল সহ খাদ্য সামগ্রী। নষ্ট করে দিয়েছে ক্ষেতের ফসল। কোনক্রমে পালিয়ে প্রাণে বাঁচে বাড়ির সদস্যরা।

হাতির তারা খেয়ে পালাতে গিয়ে আহত হয়েছে এক ব্যক্তি।লাগাতার হাতির হামলায় আতঙ্কিত গ্রামবাসীরা। পার্শ্ববর্তী সোনাখালি জঙ্গল থেকে মাঝেমধ্যেই লোকালয়ে চলে আসছে হাতি। জঙ্গল ছেড়ে বারবার লোকালয়ে হাতি চলে আসায় বনদপ্তরের(Forest Department) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বাসিন্দারা। বনদপ্তরের কাছে সাহায্যের আবেদন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির। ধুপগুড়ি পাশাপাশি ঝাড় গ্রামের সাঁকরাইল হাতির হানা অব্যাহত।বুধবার ভোরে খাবারের সন্ধানে ঝাড়্গ্রাম ব্লকের(Jhargram Block) পুকুরিয়াতে থাকা ধান গোডাউনে তান্ডব চালালো দলছুট দুটি দাঁতাল হাতি(Elephant)।

জানা গেছে, দাঁতাল দুটি হাতি সরোজ রায়ের ধান গোডাউনে(Gowdown) তাণ্ডব চালিয়ে নষ্ট করে কয়েক কুইন্টাল ধান। পাশাপাশি বাড়ির মধ্যে থাকা ধান খেয়ে ফেলে দাঁতাল হাতি। আতঙ্কিত এলাকার মানুষজন। গ্রামবাসীদের বক্তব্য, বছরের বেশিরভাগ সময় দাঁতাল হাতির তাণ্ডব অব্যাহত। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। এছাড়াও কাজলা প্রাথমিক বিদ্যালয়ে তান্ডব চালিয়ে ভাঙলো স্কুলের জানালা ও রান্নাঘর।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং