ঝাড়গ্রামের গিধনীতে ‘সৃষ্টিশ্রী’ মেলার উদ্বোধন করেন জেলাশাসক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: গিধনীতে ঝাড়গ্রাম জেলা ‘সৃষ্টিশ্রী’ মেলার উদ্বোধন করলেন জেলা শাসক। বুধবার ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের গিধনীতে বিডিও অফিস সংলগ্ন মাঠে ঝাড়গ্রাম জেলা সৃষ্টিশ্রী মেলা অনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝাড়গ্রামের জেলাশাসক(DM) সুনীল আগরওয়াল।উদ্বোধনী অনুষ্ঠানে জেলাশাসক সুনীল আগরওয়াল সহ উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, বিনপুরের বিধায়ক(MLA) দেবনাথ হাঁসদা সহ আরো অনেকে।

সাদা পায়রা উড়িয়ে রাজ্যের সংগীত এর মধ্য দিয়ে ‘সৃষ্টিশ্রী’ মেলার উদ্বোধন করেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল(Sunil Agarwall)।মেলার উদ্বোধন করে জেলাশাসক বলেন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা মেলা প্রাঙ্গনে তাদের নিজের হাতের তৈরি বিভিন্ন জিনিস যেমন বিক্রি করতে পারবে তেমনি কিনতেও পারবে। আগামী ২১ শে জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। তাই তিনি সর্বস্তরের মানুষকে ওই মেলা প্রাঙ্গনে আসার আহ্বান জানান।

সেই সঙ্গে তিনি বলেন ,এর আগে ঝাড়গ্রাম শহরে(Jhargarm City) এই মেলা হয়েছিল । গত বছর গোপীবল্লভপুর ২ ব্লকে হয়েছিল। এবছর জামবনি ব্লকের গিধনীতে এই মেলা শুরু হয়েছে। এই মেলায় ঝাড়গ্রাম জেলার আটটি ব্লকের এবং ঝাড়গ্রাম পৌরসভা(Jhargram Municipality) এলাকার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন স্টল দিয়েছে। তাই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। সেই সঙ্গে তারা ‘সৃষ্টিশ্রী’ মেলার সাফল্য কামনা করেন।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং