দশম শ্রেণীর ছাত্রীকে কটুক্তি, প্রতিবাদ করায় পরিবারের ওপর হামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: পাড়ার কলে জল নিতে গিয়ে দশম শ্রেণীর ছাত্রীকে উতক্ত্য এবং কটুক্তি করার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত তরুণীর পরিবারের লোকেরা, মামার হাতে হাঁসুয়ার কোপ মারার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের। পুলিশ সূত্রে খবর,সন্ধ্যে বেলা পাড়ার কলে জল নিতে যাওয়ার সময় দশম শ্রেণীর এক ছাত্রীকে কটুক্তি এবং উতক্ত্য করার অভিযোগ প্রতিবেশী এক সমাজ বিরোধী যুবকের বিরুদ্ধে।প্রতিবাদ করতে গিয়ে অভিযুক্ত এবং তার পরিবারের হাতে আক্রান্ত ওই ছাত্রীর পরিবারের লোকেরা।ছাত্রীর মামার হাতে হাঁসুয়ার(Hasua) কোপ মারার অভিযোগ। সমগ্র ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের।মালদার হরিশ্চন্দ্রপুর থানার(Harishchandrapur P.S.) তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের ছত্রক গ্রামের ঘটনা।ওই গ্রামেরই এক দশম শ্রেণীর ছাত্রী মঙ্গলবার সন্ধ্যায় পাড়ার কলে জল নিতে যাচ্ছিল।

অভিযোগ সেই সময় প্রতিবেশী জয়ন্ত শর্মা(Jayanta Sharma) নামে এক যুবক তরুণীকে কটূক্তি করে উতক্ত্য করে।তরুণী তার পরিবারের লোকেদের সমস্ত ঘটনা জানালে পরিবারের লোকেরা অভিযুক্ত যুবকের বাড়িতে যায় প্রতিবাদ জানাতে।অভিযোগ সেই সময় ওই যুবক এবং তার পরিবারের লোকেরা তরুণীর মামা-মামী এবং মাকে মারধর করে।এমনকি তার মামার হাতে হাঁসুয়ার কোপ মারে বলেও অভিযোগ।তরুণির পরিবারের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।এলাকাবাসীর অভিযোগ ওই যুবক এলাকায় দীর্ঘদিন মস্তানি করে।এর আগেও ওই তরুণী সহ এলাকার অনেক মেয়েদের কটুক্তি করেছে।অভিযুক্ত যুবকের শাস্তির দাবি জানিয়েছে এলাকার মানুষ।

তরুণীর মামা বলেন, আমার ভাগ্নিকে কটুক্তি করেছিল, কু-প্রস্তাব দিয়েছিল। আমরা ওর বাড়িতে বলতে গেলে আমাদের মারধর করে। আমার স্ত্রীর হাতে আঘাত লেগেছে।আমার হাতে হাঁসুয়ার কোপ মেরেছে।স্থানীয় বাসিন্দা জানান, ওই যুবক এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে। মাঝে মাঝে এলাকার মেয়েদের কটুক্তি করে। এদিন প্রতিবাদ করতে গেলে এই অবস্থা। আমরা চাইছি পুলিশের উপযুক্ত পদক্ষেপ নিক।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের