বইমেলায় মহিলা কমিশনের স্টলে অংশ নেবেন সংশোধনাগারের বন্দিরা

Share:

নিজস্ব প্রতিনিধি: এবারের বইমেলায় মহিলা কমিশনের স্টলে নৃত্য ও গানে অংশগ্রহণ করবেন বর্ধমান সংশোধনাগারের বন্দীরা। ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তুলে ধরা হবে সচেতনতার বার্তা। গতবছরও কলকাতা বইমেলায় (Kolkata Book fair)জায়গা পেয়েছিল পশ্চিমবঙ্গ মহিলা কমিশন। এই নিয়ে দ্বিতীয়বার বইমেলায় অংশগ্রহণ করছে পশ্চিমবঙ্গ মহিলা কমিশন । বইমেলার মাধ্যমে একসাথে অনেক মানুষকে সচেতন করা যায়। ১২ দিনের বইমেলায় তাঁদের স্টলে থাকছে ঠাসা কর্মসূচি। উপস্থিত থাকবেন সমাজের নানা পেশার বিশিষ্ট মহিলারা, বিনোদন জগতের পরিচিত মুখেরা।

এছাড়াও বর্ধমানের একটি সংশোধনাগার থেকে মহিলা কমিশনের(Mahila Comission) সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তারা । এছাড়াও আইনজীবী বিচারপতি পুলিশ প্রশাসন, যেকোনো কাজে এচিভমেন্ট করেছে এমন পুরুষ ও মহিলা নির্বিশেষে, ক্যান্সার সার্ভাইভার — বিবিধ ক্ষেত্রে সফল মেয়েরা বলবেন তাঁদের অভিজ্ঞতার কথা ।শেয়ার করবেন সকলের সামনে। থাকছেন মাধবী মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস, উপদেষ্টা অনন্যা চক্রবর্তী, সুদেষ্ণা রায়, মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক জয়রঞ্জন রাম এর মতো জনপ্রিয়রা। তাঁরা মূলত ভাগ করে নেবেন তাঁদের জীবনের কথা, তাঁদের সাফল্যের কথা।

এই কথোপকথন সমাজে মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে ও সচেতনতা বাড়াতে উপযোগী হবে বলে আশাবাদী কমিশনের সদস্যরা। পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের কাজের কথা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বইমেলাকে প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে বেছে নেওয়া হয়েছে। জানান কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়(Lina Gangopadhay)। কলকাতা বইমেলা প্রাঙ্গণে ১নম্বর গেটের পাশে ৯৩ নম্বর স্টলে ১২ দিন ধরে মহিলা কমিশন তাদের কর্মকাণ্ডের কথা জানাবে সাধারণ মানুষকে। বিশেষত এই সমাজের মহিলাদের।

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, বৃক্ষরোপণ কর্মসূচিতে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

আরসিবি-র ট্রফি জয়ের পর ভক্তদের উপহার, মুম্বইয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেললেন ডি ভিলিয়ার্স

হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই