Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেয়েকে নিয়ে রামমন্দিরে না গিয়ে সোমমন্দিরে কী করছেন রবিনা?

পরিদর্শনের জন্য, 'আরণ্যক' অভিনেত্রী একটি সুন্দর হলুদ এবং বাদামী সিল্কের শাড়ি পরে নিয়েছিলেন, এবং রাশা একটি উজ্জ্বল গোলাপী সালোয়ার কামিজ পরেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু দেশ নয়, গোটা বিশ্বের এখন নজর অযোধ্যার রামমন্দির উদ্বোধন। কয়েক যুগ ধরে অপেক্ষা রাম ভক্তদের সাধ পূরণ হতে চলেছে। তবে মন্দিরের কাজ এখনও বাকি, তবুও তড়িঘড়ি রামমন্দির উদ্বোধনে মজেছে কেন্দ্রীয় সরকার। তার পেছনে একটাই কারণ! লোকসভা নির্বাচনের আগে দেশবাসীর চোখে বিজেপির রাম নাম! যাই হোক, অযোধ্যার রামমন্দির উদ্বোধন ১৬ জানুয়ারি হয়ে গিয়েছে। কিন্তু ভগবান রামের ‘প্রাণ প্রতিষ্ঠা’ হবে আগামী ২২ জানুয়ারি। যেদিন মন্দির প্রাঙ্গণে উপস্থিত থাকবেন বলিউড এবং দক্ষিণের একাধিক সেলিব্রিটি-সহ প্রায় ৭,০০০ অতিথি। থাকবেন দেশের প্রভাবশালী ব্যক্তিত্বরাও। ইতিমধ্যেই অনুষ্ঠানের সারমর্ম তৈরি হয়ে গিয়েছে। ২২ জানুয়ারি রামের ‘প্রাণ প্রতিষ্ঠা’ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু যেখানে রামমন্দিরে যাওয়ার জন্যে প্রস্তুত গোটা বলিউড, সেখানে রামমন্দিরে না গিয়ে সোমমন্দিরে কেন ছুটলেন রবিনা?

বর্তমানে মেয়ে রাশাই বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনের একমাত্র সঙ্গী। পুজো দিতে যাওয়া হোক বা ঘুরতে যাওয়া হোক, মেয়েকে বগল ডাবা করেই সফরের উদ্দেশ্যে রওনা দেন রবিনা ট্যান্ডন। গতবছর জুড়ে দেশের একাধিক মন্দিরে পুজো দিয়েছেন ‘টিপ টিপ বরষা পানি’ নায়িকা। নতুন বছরের শুরুতেও সেই সেই প্রথায় অমলীন অভিনেত্রী। শীঘ্রই রিলিজ হবে রবিনা ট্যান্ডনের পরবর্তী ছবি ‘কর্ম্ম কলিং’। তাই ছবি মুক্তির আগেই মেয়েকে নিয়ে গুজরাটের সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী।

এদিন তাঁরা সোমনাথ মহাদেবের কাছে প্রার্থনা করেন, এবং পরে সোমনাথ ট্রাস্টের তরফ থেকে তাঁদের প্রসাদও দেওয়া হয়েছিল। মা-মেয়ে জুটির মন্দিরে প্রার্থনা করার ছবি বর্তমানে ইন্টারনেটে ভাইরাল। এদিন মন্দিরে প্রার্থনা করা ছাড়াও, ট্যান্ডন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে সোমনাথ মন্দিরে ব্যবস্থাপনা এবং যাত্রী সুবিধার চমৎকার ব্যবস্থা এবং সামাজিক উন্নতির বিষয়েও মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। প্রকৃতি সংরক্ষণের জন্য ট্রাস্টের প্রশংসা করেন। এদিন রাশা এবং রবিনা ট্যান্ডন ঐতিহ্যবাহী পোশাকেই মন্দিরে গিয়েছিলেন।

পরিদর্শনের জন্য, ‘আরণ্যক’ অভিনেত্রী একটি সুন্দর হলুদ এবং বাদামী সিল্কের শাড়ি পরে নিয়েছিলেন, এবং রাশা একটি উজ্জ্বল গোলাপী সালোয়ার কামিজ পরেছিলেন। অভিনেত্রীদের দেখে স্বাভাবিকভাবেই ভক্তরা ছুটে আসেন এবং তাঁদের সঙ্গে সেলফি তোলার বায়না জুড়ে বসে। আগামী ২৬ জানুয়ারী মুক্তি পাচ্ছে রবিনা ট্যান্ডনের ‘কর্মা কলিং’ ওয়েবসিরিজ। এটি রুচি নারাইন-এর জনপ্রিয় আমেরিকান সিরিজ ‘রিভেঞ্জ’ থেকে গৃহীত হয়েছে। ‘কর্ম্ম কলিং’ প্রযোজনা করেছে RAT ফিল্মস। আসন্ন ওয়েব সিরিজে রবিনাকে ইন্দ্রাণী কোঠারির ভূমিকায় দেখা যাবে।

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে ঘুরে গেল আমিশার ফ্লাইট, আতঙ্কে ‘Gadar’ নায়িকা

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

১৮ বছরের সম্পর্কের ইতি! ‘তোমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি’, কার উদ্দেশ্যে বললেন বিরাট?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো