ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয়কেই পাখির চোখ করছেন বাগান কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: কলিঙ্গ সুপার কাপে শুক্রবার ফের ডার্বির সাক্ষী থাকতে চলেছেন ভুবনেশ্বরের দর্শকরা। সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান। খানিকটা অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নামবে লাল-হলুদ শিবির। কেননা ড্র করলেই পৌঁছে যাবে সেমিফাইনালে। সেখানে শেষ চারে উঠতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় পেতে হবে সবুজ মেরুন শিবিরকে। তাই জয়কেই পাখির চোখ করেছেন বাগানের নয়া কোচ আন্তোনিয় হাবাস।

কলিঙ্গ সুপার কাপের গ্রুপ লিগের প্রথম দুই ম্যাচে জিতলেও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি হুগো বুমোসরা। অনেকটাই ছন্নছাড়া দেখিয়েছে বাগান শিবিরকে। দুই ডিফেন্ডার ব্রেন্ডন হামিল ও রাজ বাসফোরের মধ্যে আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করা গিয়েছে। সুহেল ভাট আক্রমণে তেমন দাগ কাটতে  পারছেন না। দলের প্রথম সারির আট খেলোয়াড় এএফসি এশিয়ান কাপ খেলতে ব্যস্ত। তাদের ছাড়া খেলতে নেমে তেমন নজর কাড়তে পারেননি বাগানের খেলোয়াড়রা। তবে শুক্রবারের ম্যাচে দলের ছেলেরা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নিজেদের উজাড় করে দেবেন বলেই মনে আত্মবিশ্বাসী বাগান কোচ হাবাস।

সবুজ মেরুন শিবিরের হেড স্যারের দায়িত্ব পাওয়ার পরে ভিসা সমস্যার কারণে সুপার কাপের প্রথম দুটি ম্যাচে ডাগ আউটে দাঁড়াতে পারেননি আইএসএল জয়ী কোচ। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচে লাল-হলুদকে হারিয়ে হুগো বুমোসরা বিশেষ উপহার দেবেন বলেই আশাবাদী স্প্যানিশ কোচ। অনুশীলনে বার বার বাগান খেলোয়াড়দের একটা কথাই পইপই করে বোঝাচ্ছেন, আইএসএলে শেষ তিন ম্যাচ হার কিংবা সুপার কাপের প্রথম দুই ম্যাচে ছন্নছাড়া ফুটবল ভুলে নতুন করে ঝাঁপাতে হবে। ইস্টবেঙ্গলকে হারালে যে সমর্থকদের ক্ষোভ অনেকটা প্রশমন করা যাবে তাই বুঝিয়ে চলেছেন জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসদের।  

চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রীয় সরকারের, কেন এমন সিদ্ধান্ত?

মোবাইল দেখিয়ে খাওয়াচ্ছেন শিশুকে? জানুন কি ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে…

হার্টবিটের ওঠানামার নিয়ন্ত্রণ কি স্বাভাবিক? HRV  নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

গঙ্গা সপ্তমী আর গঙ্গা দশেরা কী এক? জেনে নিন দুই তিথির পার্থক্য ও বিশেষ যোগ

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে