ড্র হলেই সেমির টিকিট, তবু বাগানের বিরুদ্ধে জয় চান লাল-হলুদ কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। আগামিকাল শুক্রবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপে গ্রুপ লিগের শেষ খেলায় মুখোমুখি হচ্ছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আর ওই ডার্বি ম্যাচ ঘিরে উত্তেজনায় টগবগিয়ে ফুটছে দুই দলের সমর্থকরা। দীর্ঘদিন বাদে এগিয়ে থেকেই ডার্বি যুদ্ধে নামছে লাল-হলুদ ব্রিগেড। চির শত্রু মোহনবাগানের বিরুদ্ধে ড্র করলেই গোল পার্থক্যের নিরিখে শেষ চারে ওঠার ছাড়পত্র জোগাড় করে নেবেন ক্লিন্টন সিলভা-নন্দকুমাররা। তবে ড্র নয়, শুক্রবার মোহনবাগানের বিরুদ্ধে জয়ের লক্ষ্য নিয়েই দল নামবে বলে বৃহস্পতিবার জানিয়ে দিয়েছেন লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত।

কলিঙ্গ সুপার কাপে প্রথম দুই ম্যাচেই শ্রীনিধি ডেকান ও হায়দরাবাদ এফসিকে হারে ৬ পয়েন্ট জোগাড় করে গ্রুপ শীর্ষে রয়েছে লাল-হলুদ শিবির। মোহনবাগানেরও পয়েন্ট ছয়। তবে গোল পার্থক্যে চির শত্রুদের বিরুদ্ধে এগিয়ে ক্লিন্টন সিলভারা। গত দুই ম্যাচে লাল-হলুদের ছেলেরা দুর্দান্ত খেলেছেন। বেশ ছন্দে রয়েছেন। তাই বিশেষজ্ঞরাও ডার্বি ম্যাচে এগিয়ে রাখছে ইস্টবেঙ্গলকে। কিন্তু ডার্বি যুদ্ধে মোহনবাগানের বিরুদ্ধে ড্র করার লক্ষ্য নিয়ে মাঠে নামতে চাইছেন লাল-হলুদ কোচ কুয়াদ্রাত।

ম্যাচের আগের দিন অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গল কোচ সাফ জানালেন, ‘ডার্বি যুদ্ধে আলাদা লড়াই। ডার্বি খেলার জন্য মুখিয়ে থাকেন দুই দলের খেলোয়াড়রা। ফুটবলে ড্রয়ের জন্য খেলতে নামলে অনেক ক্ষেত্রেই হারের স্বাদ পেতে হয়। তাই আমরা জেতা ছাড়া কিছু ভাবছি না। ড্রয়ের ভাবনা মাথায় নেই।’ কোচের পাশে দাঁড়িয়ে একই কথা বললেন লাল-হলুদ শিবিরের অন্যতম ভরসা ক্লেন্টন সিলভা-ও। তাঁর কথায়, ‘আমরা কোনও ভাবেই ড্রয়ের কথা ভাবছি না। ম্যাচটা আমাদের জিততে হবে।’  সুপার কাপে এক সঙ্গে ছয় বিদেশি খেলোয়াড়কে নিয়ে দল নামানোর অনুমতি দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে সেই ফায়দা লুটতে চান লাল-হলুদ কোচ।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক