তিন দিন পতনের পরে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: টানা তিন দিন ধরে পতনের মুখ দেখেছিল শেয়ারবাজার। তিন দিনে ২,০০০ সূচক হারানোর ফলে কয়েক লক্ষ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছিলেন বিনিয়োগকারীরা। তবে শুক্রবার সপ্তাহের শেষ দিনে ঘুরে দাঁড়াল বাজার। একদিনে সেনসেক্স বেড়েছে ৫৪১.৬০ সূচক। ফলে ফের সাড়ে ৭১ হাজারের সূচক পেরিয়ে গিয়েছে। সেনসেক্সের পাশাপাশি নিফটি বেড়েছে ১৬০ দশমিক ১৫ সূচক।

বৃহস্পতিবার ৩১৪ সূচক কমে ৭১,১৮৬ দশমিক ৮৬ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। শুক্রবার সকালে আগের দিনের চেয়ে ৬০০ সূচক বেশি নিয়ে লেনদেন শুরু হয়েছিল। প্রথম দিকে খানিকটা চড়তে থাকলেও বেলা গড়াতেই নিচের দিকে নামতে শুরু করে। তার পর চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই দিন অতিক্রম করে সেনসেক্স। এদিন সেনসেক্সের সর্বনিম্ন সূচক ছিল ৭১,৫৪২.৭৪ পয়েন্ট। আর সর্বোচ্চ সূচক ছিল ৭১,৮৯৫.৬৪ পয়েন্ট। তবে বাজার বন্ধের সময় খানিকটা কমে ৭১,৬৮৩.২৩ পয়েন্ট নিয়ে বন্ধ হয়। তিন দিন পরে বাজার ঘুরে দাঁড়ানোয় স্বস্তির নিশ্বাস ফেলেছেন বিনিয়োগকারীরা। তাদের মুখে হাসিও ফিরেছে। কেননা একদিনেই ৪ লক্ষ টাকা মুনাফা পকেটে পুরেছেন।

এদিন বাজারে মিড ক্যাপ ও স্মল ক্যাপ সংস্থাগুলি লাভের মুখ দেখেছে। মিড ক্যাপ ইনডেক্স বেড়েছে ১.৬৯ শতাংশ। অন্যদিকে স্মল ক্যাপ ইনডেক্স বেড়েছে ১.০৬ শতাংশ। ইনট্রা ডে লেনদেনে বাজারে নথিভুক্ত ৩৮৯ সংস্থার  শেয়ারমূল্য বেড়েছে। লাভের মুখ দেখা সংস্থাগুলির মধ্যে রয়েছে ভারতী এয়ারটেল, ইনফোসিস, লার্সেন অ্যান্ড টুব্রো, সান ফার্মা ও টাইটান। অনেক সংস্থার শেয়ারদর গত ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছেছে।

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্তসহায়কের বন্ধুকে তুলে নিয়ে গেল পুলিশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পের মৃত্যুমিছিলে ৫৮৯ জন, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট

ঊর্ধ্বতনদের সহায়তায় ছুটির দিনেও পালা করে অফিস যেতে হবে অধ্বস্তনদের, নির্দেশিকা জারি নবান্নের