Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রামমন্দিরের পাল্টা ‘সীতাকুণ্ড’, কুণাল ঘোষের তথ্যচিত্র মুক্তি পাচ্ছে শনিবার

সীতা ছাড়া কি রাম অসম্ভব। সেই প্রশ্নই বারবার মনে করাচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার তার উত্তর দেবে কুণাল ঘোষের ভাবনায় তথ্যচিত্র ‘সীতাকুণ্ড’।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা দেশের নজর এখন অযোধ্যা। আগামী ২২ জানুয়ারী সোমবার ‘রাম মন্দির’-এ রাম লালার ‘প্রাণ প্রতিষ্ঠা’ নিয়ে গোটা দেশে রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্র হৈচৈ। সেলিব্রিটি, রাজনীতি, শিল্পপতিদের নিয়ে প্রায় ৭,০০০ অতিথি সেদিন অনুষ্ঠানে উপস্থিত হবেন। এই মূহুর্তে বিজেপির জয়জয়কার। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়েই সীতার কথা মনে করাতে চলেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। জানিয়েছেন, রামমন্দির উদ্বোধনের ঠিক ৪৮ ঘণ্টা আগে প্রকাশিত করবেন সীতাকে কেন্দ্র করে বিশেষ এক তথ্যচিত্র, যার নাম ‘সীতাকুণ্ড’।

এই তথ্যচিত্রের মাধ্যমে এক অজানা গল্প তুলে ধরবেন কুণাল ঘোষ। তথ্যচিত্রর পরিচালক বিদ্যুৎ রায়। বর্তমানে দেশ জুড়ে শুধু শ্রীরাম ধ্বনি। কিন্তু রামায়ণের মুলে যদি শ্রীরামচন্দ্র থাকেন সেখানে সীতারও কিন্তু কম ভূমিকা নেই। রামের বউ সীতা। ১৪ বছর নির্বাসনে কাটানোর সময়ে রাবণের নজরে পড়ে যান সীতা, এরপরেই তাঁকে অপহরণ করে রাবণ। এরপরেই সীতাকে রাবণের কবল থেকে উদ্ধার করতেই রামায়ণ, গোটা গল্পে এই কাহিনী জুড়ে রয়েছে। সুতরাং রামায়ণের নায়িকা সীতা। তাই অযোধ্যায় শ্রী রামকে নিয়ে হৈচৈ হলেও সেখানে সীতার নাম একবারটির জন্য নিচ্ছেন না কেউ। সীতা ছাড়া কি রাম অসম্ভব। সেই প্রশ্নই বারবার মনে করাচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার তার উত্তর দেবে কুণাল ঘোষের ভাবনায় তথ্যচিত্র ‘সীতাকুণ্ড’।

যার রান টাইম ৩৫ মিনিট। জানা গিয়েছে, ছবি শুটিং হয়েছে উত্তরপ্রদেশের কানপুর থেকে সামান্য দূরে বিঠুরিতে। কারণ এখানেই পাতাল প্রবেশ হয় সীতার। তাই এই জায়গাটার থেকে আদর্শ কিছু হতে পারেনা। কুণাল ঘোষের কথায়, তাঁদের পুরো তথ্যচিত্র ঘিরে দেখানো হবে সীতাকে কেন অন্তঃসত্ত্বা অবস্থায় ছেড়ে আসা হয়েছিল বনে? তাঁর জীবনের শেষকটা দিন নিয়েই নির্মিত সীতাকুণ্ড। বিঠুরিতে রয়েছে সীতাকুণ্ড। এখানেই রয়েছে বাল্মিকীর আশ্রম। এই আশ্রমেই জন্ম নিয়েছিল লবকুশ। অযোধ্যায় যেমন রামের আরাধনা হয়, তেমনি বিঠুরিতে পূজিত হন সীতা মা।

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

গেরুয়া আবিরে মাতোয়ারা নবান্ন , উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান

‘ঈশ্বর শক্তি দিক তোমায়’, বিপুল ভোটে তামিলনাড়ুতে জয়ী বিজয়ের দল, অভিনন্দন রীতেশের

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘আমরা হারিনি, পদত্যাগের প্রশ্নই ওঠে না,’ কালীঘাটে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি মমতার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন