বিলকিসের আইনজীবীকে সিনিয়র অ্যাডভোকেটের মর্যাদা

Share:

নিজস্ব প্রতিনিধি: নজিরবিহীনভাবে শুক্রবার সুপ্রিম কোর্ট ৫৬ জন আইনজীবীকে সিনিয়র অ্যাডভোকেটের মর্যাদা দিল। যাদেরকে সিনিয়র অ্যাডভোকেটের মর্যাদা দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন বিলকিস বানোর হয়ে আইনি লড়াই চালানো শোভা গুপ্তা। স্বাধীনতার পর ৭৫ বছরে ১২ জন মহিলাকে সিনিয়র অ্যাডভোকেটের মর্যাদা দেওয়া হয়েছিল। এবার একদিনেই ১১ জন মহিলাকে সিনিয়র অ্যাডভোকেটের মর্যাদা দেওয়া হল।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন একটি স্থায়ী কমিটির মাধ্যমে সিনিয়র অ্যাডভোকেট নির্বাচিত হয়। ২০২৩ সালের গাইডলাইন ফর ডেজিগনেশন অফ সিনিয়র অ্যাডভোকেটস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া-অনুযায়ী একটি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এই স্থায়ী কমিটিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছাড়াও রয়েছেন দুজন সিনিয়র বিচারপতি ও অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। শুক্রবার সুপ্রিম কোর্টের এই মিটিংয়ে ৫৬ জনকে সিনিয়র অ্যাডভোকেট হিসাবে উন্নীত করা হয়। যে ১১ জনকে সিনিয়র অ্যাডভোকেটের মর্যাদা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে একজন মহিলা আইনজীবীও রয়েছেন। নাম নিশা বাগচি। 

এই ৫৬ জনের মধ্যে রয়েছে তামিলনাড়ুর অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল অমিত কুমার তিওয়ারি, উত্তর প্রদেশের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল অর্ধেন্দুমৌলি কুমার প্রসাদ ও মধ্যপ্রদেশের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল সৌরভ মিশ্র। এছাড়াও ভোপাল গ্যাস লিক কেলেঙ্কারি মামলায় যারা নির্যাতিত হয়েছেন, তাঁদের হয়ে যিনি মামলা লড়েছেন সেই করুণা নন্দীও সিনিয়র অ্যাডভোকেট হিসাবে মনোনীত হয়েছেন। কর্নাটকের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল নিখিল গোয়েল ও কর্নাটকের আইনজীবী জোসেফ অ্যারিস্টোটলকেও সিনিয়র অ্যাডভোকেটের মর্যাদা দেওয়া হয়েছে।

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস