কলকাতা বইমেলার আন্তর্জাতিক মানের আর্কাইভ, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ গিল্ড

বইমেলার ইতিহাস তুলে ধরার উদ্যোগ নিয়েছে Publishers and Booksellers Guild। আর তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছে গিল্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দুই আগেই ঢাকে পড়েছে কাঠি। শীত শহরের বুকে শুরু হয়ে গিয়েছে ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা(47th Kolkata International Book Fair)। শুরুর দিন থেকেই বইপ্রেমী বাঙালিরা ভিড় জমাতে শুরু করে দিয়েছেন সল্টলেকের সেন্ট্রাল পার্কে। কিন্তু যারা বইমেলায় ভিড় করছেন তাঁদের অনেকেই জানেন না কলকাতা বইমেলা ঠিক কবে শুরু হয়েছিল? কারা সেই উদ্যোগ নিয়েছিল? সেই প্রথম বইমেলাই বা কোথায় হয়েছিল? এবার বাঙালিকে তাঁদের ভালবাসার বইমেলার ইতিহাস তুলে ধরার উদ্যোগ নিয়েছে Publishers and Booksellers Guild। আর তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দ্বারস্থ হয়েছে গিল্ড। কেননা গিল্ড সিদ্ধান্ত নিয়েছে একদম প্রথম থেকে বইমেলার ইতিহাস তাঁরা তুলে ধরবেন একটা আন্তর্জাতিক মানের আর্কাইভে(International Standard Archive)। তৈরি করা হবে একটি ইতিহাস সমৃদ্ধ লাইব্রেরিও। আর সেই আর্কাইভ গড়তে প্রয়োজন হবে জমির। সেই জমি চেয়েই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে গিল্ড।

যারা দীর্ঘদিন ধরে কলকাতা বুকে বইমেলা দেখে এসেছেন, সেখানে ঢুঁ মেরেছেন তাঁদের স্মৃতি বলছে, Publishers and Booksellers Guild’র হাত ধরেই ১৯৭৬ সালে কলকাতা বইমেলার যাত্রা শুরু হয়। সেইবার মাত্র ৩৬টি স্টল হয়েছিল মেলায়। এবার সেই বইমেলা যখন ৪৭তম বছরে পা রেখেছে তখন সেই মেলায় স্টলের সংখ্যা শুধু হাজার ছাড়িয়ে গিয়েছে তাই নয়, এই মেলা পেয়ে গিয়েছে এশিয়ার বৃহত্তম বইমেলার(Largest Book Fair in Asia) স্বীকৃতি। হয়ে উঠেছে বিশ্বের বৃহত্তম Non-Trade Book Fair(World’s Largest Non-Trade Book Fair)। এই স্বীকৃতি কিন্তু একদিনে আসেনি। এই যাত্রাপথে অনেক বাধাবিপত্তি এসেছে যার সবকিছু হয়তো আমজনতাও জানেন না। বইপ্রেমীরাও জানেন না। বইমেলা শুরু বইয়ের মেলা নয়, এই মেলা সাহিত্যিক ও পাঠকদের মেলবন্ধনের মেলা। এই মেলা আমজনতার মিশে যাওয়ার মেলা। মত বিনিময়ের মেলা। তাই গিল্ড মনে করছে এই মেলার ইতিহাস সংরক্ষণ করে রাখা খুবই প্রয়োজন। আর তাই প্রয়োজন একটা আন্তর্জাতিক মানের আর্কাইভের।  

এই বিষয়ে গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে জানিয়েছেন, ‘কলকাতা বইমেলার ইতিহাস যেন হারিয়ে না যায়। তাই ইতিহাস সংরক্ষণ জরুরি। আর্কাইভ হয়ে গেলে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে সমস্ত তথ্য থেকে যাবে। এবারের বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের দিনেই আমরা মুখ্যমন্ত্রীর কাছে একফালি জমি চেয়েছি। যাতে আমরা বইমেলার একটি আর্কাইভ, একটি লাইব্রেরি এবং গেস্ট হাউস তৈরি করতে পারি। আমরা প্রাথমিকভাবে উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি। এবার লিখিত আকারে তাঁর কাছে দাবি জানাব। বইমেলার ইতিহাস সংরক্ষণের জন্য আর্কাইভ দরকার। কারণ, এই বইমেলা শুধু কলকাতার নয়, গোটা ভারতের, এমনকী, আন্তর্জাতিক মানের মেলা। তাই বইমেলার ইতিহাস, পথচলা, কঠিন সময়, সবকিছু আর্কাইভে তোলা থাকবে। ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ সকলেই সেই ইতিহাস জানতে পারবেন।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক