পুলিশ নয়, ওঝা ডেকে চোর ধরা হচ্ছে নন্দীগ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধি,নন্দীগ্রাম: পুলিশ নয়, ওঝা ডেকে চোর ধরা হচ্ছে নন্দীগ্রামে। তাও আবার পঞ্চায়েত প্রধানের সরকারি প্যাডে দেওয়া অনুমতি নিয়ে।ভারত চাঁদের মাটিতে চন্দ্রযান থ্রি পাঠালেও মধ্যযুগীয় বর্বরতা আজও নন্দীগ্রামে(Nandigram) অটুট রয়েছে।নন্দীগ্রাম দু’নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত, দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি।বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের(Birulia Gram Panchayet) বিরুলিয়া গ্রামের বাসিন্দা শিব শংকর জানা নামে এক ব্যক্তির বাড়ি থেকে সোনার গহনা চুরি যায়।এই চুরির ঘটনাকে কেন্দ্র করে গ্রামে পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে সালিশি সভা বসে। সেই সভায় ঠিক হয় ওঝা ডেকে চোর ধরা হবে। ওঝা ডেকে চোর ধরার অনুমতি স্বরূপ,বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্যাডে, পঞ্চায়েত সদস্য এবং ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বাক্ষর করেন।

পরবর্তীতে ওঝা এসে স্থানীয় ভাষায় “নল ধরকা” নামের কোন বস্তু দিয়ে ওই গ্রামেরই বাসিন্দা বনবিহারী জানা নামের এক ব্যক্তির পরিবারকে সনাক্ত করেন।ওঝা চোর সনাক্ত করার পরেই বনবিহারী জানার পরিবারের উপর নেমে আসে নির্মম অত্যাচার। মারধর থেকে শুরু করে বাড়িঘর ভাঙচুর করা হয়।অসহায় হয়ে শেষ পর্যন্ত বনবিহারীবাবু তিনি নন্দীগ্রাম থানার দ্বারস্থ হন।তিনি ওই এলাকার কয়েকজনের নামে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

যদিও নন্দীগ্রাম থানার(Nandigram Police Station) পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।বিরুলিয়া গ্রামের সালিশি সভায় উপস্থিত ওই গ্রামের মনোরঞ্জন মাইতি বলেন”পঞ্চায়েত সদস্য এবং প্রধানের অনুমতিতে আমরা ওঝাকে ডেকে নিয়ে এসেছিলাম এবং “নল ধরকা” দিয়ে চোর ধরা হয়েছিল”।পঞ্চায়েত প্রধান(Panchayet Pradhan) মৈত্রী গুড়িয়া দাস তিনি অবশ্য ওঝা ডেকে চোর ধরার বিষয়ে সরকারি প্যাডে স্বাক্ষর করে অনুমতি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।বিজেপি(BJP) পরিচালিত গ্রাম পঞ্চায়েতে এ ধরনের ঘটনাকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের(TMC) নন্দীগ্রাম ১ ব্লক সভাপতি বাপ্পাদিত্ত গর্গ তিনি বলেন, বিজেপি এখনো পর্যন্ত মধ্যযুগীয় বন্ধ্যাত্বতাতে আক্রান্ত,তার থেকে এখনো বের হতে পারেনি। এটা তার প্রমান।

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের