Pegasus: মার্কিন বিদেশ দফতরের নজন কর্তার ফোনে আড়ি

পদক্ষেপের আশ্বাস ইজরায়েলের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাঘের ঘরে থাবা।

মার্কিন বিদেশ দফতরের নজন উচ্চপদস্থকর্তার ফোনে আড়ি পাতার অভিযোগে তুলকামাল দুনিয়া। কাদের ফোনে আড়ি পাতা হয়েছে, সে বিষয়ে রয়টার্স সবিস্তার কিছু জানায়নি। অন্যদিকে এনএসও বিবৃতি দিয়ে জানিয়েছে, তারাও এই বিষয়ে কিছু জানে না। তবে অভিযোগ যখন উঠেছে, তখন তদন্ত করে দেখা হবে।

সংস্থার তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘তদন্ত যদি দেখা যায় সংস্থার তৈরি সফটওয়্যারকে কাজে লাগিয়ে মার্কিন বিদেশ দফতের নজন উচ্চপদস্থ কর্তার ফোনে আড়ি পাতা হয়েছে, তাহলে ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হবে। নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।’

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, মার্কিন বিদেশ দফতরের যে নজন কর্তার ফোনে আড়ি পাতা হয়েছিল, তারা ওয়াশিংটনের উগান্ডা দূতাবাসের কর্মী। যদি মার্কিন বিদেশ দফতর এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি। প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছেন ওই নজন উচ্চপদস্থাকর্তাও।

উল্লেখ করা যেতে পারে, ইজরায়েলের এই সংস্থার বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগে তপ্ত হয়ে উঠেছিল ভারত। বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা, সাংবাদিক, বিশিষ্ট সমাজকর্মীর ফোনে আড়ি পেতে ছিল এই ইজরায়েলের এই সংস্থা। অভিযোগ ওঠে মোদি সরকারের নির্দেশেই স্পাইওয়্যার ফোনে আড়ি পেতেছিল। ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়ে ওঠে সাংসদ। মামলা গড়ায় সুপ্রিম কোর্টেও। সেই ঘটনার রেশ মিটতে না মিটতে এবার মার্কিন বিদেশ দফতরের নজন উচ্চপদস্থকর্তার ফোনে আড়ি পাতার অভিযোগে উত্তাল আমেরিকা।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ