চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বালাজি মন্দিরে ২৭ কেজি ঘি’য়ের প্রদীপ জ্বালালেন দিলীপ

নিজস্ব প্রতিনিধি, খড়গপুর ও ব্যারাকপুর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বালাজি মন্দিরে তিন ফুটের প্রদীপ তৈরি করে ২৭ কেজি গাওয়া ঘি দিয়ে প্রজ্জ্বলন করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সোমবার গোটা বিশ্ব মেতে উঠেছিল অযোধ্যার রাম মন্দিরে রামলালা’র প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে ঘিরে। এদিন সকালে খড়গপুর শহরের ওল্ড সেটেলমেন্ট এলাকায় বালাজির মন্দিরে তিন ফুটের সুবিশাল প্রদীপে ২৭ কেজি ঘি দিয়ে প্রদীপ প্রজ্বলন করেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ। 

আর এই উৎসবের মাঝে তৃণমূলের তরফে সম্প্রীতি রক্ষার বার্তা নিয়ে পদযাত্রার আয়োজন করা হয়ে রাজ্য তৃণমূলের।পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সেই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন ,আমরা সকলে ভারতবাসী । সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে আসুন আমরা এই উৎসবে শামিল হই।পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও(Mamata Banerjee) কড়া নিশানা করেন দিলীপ ঘোষ। এদিকে রাম মন্দিরের(Ram Mandir) শুভ উদ্বোধন উপলক্ষ্যে দেশের পাশাপাশি রাজ্যেও বিভিন্ন রাম মন্দিরে চলছে পুজো অর্চনা।

তবে এর জন্য যাতে কোন ভাবে বিশৃঙ্খলা না ঘটে তাই কড়া নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করা হয় ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিভিন্ন জায়গায়। নিরাপত্তা কতটা জোরদার রয়েছে তা নিজে খতিয়ে দেখেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার(CP) অলোক রাজড়িয়া। তিনি বলেন, ব্যারাকপুরের(Barrackpore) বিভিন্ন জায়গায় সারাদিন ব্যাপী পুজো চলছে। আবার কোথাও মিছিল হবার কথা আছে । সেগুলো নির্বিঘ্নে ভালো করে সম্পন্ন করতে পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। সেটাই ঘুরে দেখা হয়।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি প্রার্থীর ‘‌নগ্ন’‌ ছবি দেখল দুর্গাপুর পশ্চিম, হাসির রোল উঠেছে জেলাজুড়ে

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সর্বস্বান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী, সাইবার প্রতারণায় কত খোয়ালেন?‌

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

‘উদ্ধব–স্ট্যালিন–অখিলেশ–তেজস্বী আমার সঙ্গে যোগাযোগ করেছে’,‌ নয়া ইঙ্গিত মমতার

প্রাক্তনকে চড় মারার চরম প্রতিশোধ! নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ