Omicron: নিশানায় পাঁচ বছরের শিশুরা

কারও কারও অবস্থা আশঙ্কাজনক। বেশ কয়েকটি শিশুকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনার নতুন প্রজাতি ওমিক্রনের নিশানায় পাঁচ বছর বা তার কম বয়সী শিশুরা। এমনই এক চাঞ্চল্যকর তথ্য পেশ করেছেন বিজ্ঞানীরা। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় অস্বাভাবিকহারে পাঁচ বছর বা তার কম বয়সী শিশুরা করোনার এই নতুন প্রজাতির শিকার। সে দেশের স্বাস্থ্যমন্ত্রী জোয়ে ফাহালার বিবৃতি উদ্ধৃত করে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ” লক্ষ্য করে দেখা গিয়েছে, যে সব শিশুর বয়স পাঁচ বছর বা তার কম, তারাই করোনার এই নতুন প্রজাতির শিকার হচ্ছেন।”  

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, হাসপাতালে করোনার নতুন প্রজাতিতে এখনও পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই শিশু। এদের মধ্যে অনেকের বয়স মাত্র দু বছর। কারও কারও অবস্থা আশঙ্কাজনক। বেশ কয়েকটি শিশুকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। আক্রান্তের সংখ্যা আগামীদিনে আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নতুন প্রজাতিতে আক্রান্ত হয়ে হাসপাতালে যারা ভর্তি, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই শিশু। দক্ষিণ আফ্রিকার চিকিৎসকেরা জানিয়েছেন, সেখানে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে। গত কয়েক দিনে শিশুদের মধ্যে সংক্রমণের হার অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়েছে। হু জানিয়েছে, ডেল্টা ঠেকাতে যা যা পন্থা নেওয়া হয়েছিল, সেগুলো ওমিক্রন ঠেকাতেও কাজে আসবে। টিকা নেওয়া থাকলে অসুস্থতার মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছেন চিকিৎসকেরা।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ