লোকসভা ভোটের পরেই গ্রেফতার করা হবে রাহুলকে, হুমকি হিমন্তের

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: অসমে বার বার গেরুয়া গুন্ডাদের বাধার মুখে পড়ছে রাহুল গান্ধির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। শুধু তাই নয়, অসমের বিজেপি সরকারের পোষ্য ভৃত্য পুলিশের বিরুদ্ধেও কর্মসূচিতে বাধাদানের অভিযোগ তুলেছে কংগ্রেস। আইন ভাঙার দায়ে গতকাল মঙ্গলবারই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে রাহুল গান্ধির বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ। আর বুধবার কোনও রাখঢাক না রেখেই অসমের মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছেন, ‘লোকসভা ভোটের পরেই গ্রেফতার করা হবে রাহুল গান্ধিকে।’

কেন লোকসভা ভোটের আগে প্রাক্তন কংগ্রেস সভাপতির কেশাগ্র স্পর্শ করার হিম্ম‍ৎ দেখাতে পারছে না পুলিশ তারও ব্যাখ্যা দিয়েছেন ‘দলবদলু’ অসমের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘বিজেপি কিংবা অসম সরকারের দিকে কংগ্রেস যাতে আঙুল তুলতে না পারে তার জন্য এই মুহুর্তে রাহুল গান্ধিকে গ্রেফতার করা হচ্ছে না। এখন গ্রেফতার করোলে কংগ্রেস চি‍ৎকার করতে শুরু করবে, লোকসভা ভোটের আগে রাজনৈতিক হিংসা চরিতার্থ করা হচ্ছে। তাই এখন রাহুল গান্ধির বিরুদ্ধে কড়া কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। লোকসভা ভোট মিটে গেলেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিনই অসম পুলিশের ডিজি জিপি সিং জানিয়েছেন, রাহুল গান্ধি এবং অন্যান্য কংগ্রেস নেতাদের বিরুদ্ধে হিংসা ছড়ানোর দায়ে যে মামলা দায়ের করা হয়েছে তা তদন্তের ভার সিআইডির হাতে ন্যস্ত করা হয়েছে। তদন্তের জন্য শিগগিরই বিশেষ তদন্তকারী দল গঠন করা হবে।’ যদিওন অসম পুলিশের দায়ের করা মামলাকে গুরুত্বই দিতে রাজি নন রাহুল গান্ধি। তাঁর কথায়, ‘গত সাড়ে ৯ বছরে বিজেপি শাসিত একাধিক রাজ্যে আমার নামে ভুরিভুরি মামলা রুজু হয়েছে। সেই তালিকায় আরও একটি মামলা যুক্ত হলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুশি করতে চাইলে আমার নামে আরও কয়েকশো মামলা দিতে পারেন অসমের ‘দুর্নীতিগ্রস্থ’ মুখ্যমন্ত্রী।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে