মাকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ ছেলের বিরুদ্ধে, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : নিজের বাড়িতে মাকে জ্যান্ত পুড়িয়ে মারাপ অভিযোগ উঠল বড ছেলের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কেরালার ভেল্লারাদার কাছে। এই ঘটনায় ছেলেকে ইতিমধ্যে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, মর্মান্তিক এই ঘটনাটির খবর প্রথম পুলিশকে দেয় মৃত মহিলার ছোট ছেলে। তদন্তকারীরা জানিয়েছেন, এদিন সকালে যখন ছোট ছেলে মাকে খাবার দিতে আসে, তখনই সে দেখতে পায়, তাঁর মা অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে আছে। বীভৎস সেই দৃশ্যটি দেখার পরই সে পুলিশকে খবর দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, মহিলার বড় ছেলেকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তের বয়ান রেকর্ড করা হয়েছে। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, অভিযুক্তের দেওয়া বয়ান খতিয়ে দেখা হচ্ছে। এরপরই তাঁকে গ্রেফতার করা হবে কিনা, সেবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কী কারণে ওই মহিলাকে পুড়িয়ে মারা হল, সেবিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারীরা। মাকে মেরে ফেরার পিছনে যদি বড় ছেলের হাত থাকে, তাহলে কী কারণে এই ঘটনাটি ঘটেছে, তা বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা।

কয়লা ও বালি চুরি বন্ধ হবে, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

‘অনুষ্কার জন্যেই আমি ভাল মানুষ হয়েছি, নিরামিষ খাওয়া শিখেছি’, জানালেন বিরাট কোহলি

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের পর এবার চিন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

হুগলির বলাগড়ে তালশাঁসের মেলা ঘিরে নজরকাড়া ভিড়

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

ডিজেলের মূল্যবৃদ্ধির পর, পরিবহণ সচিবকে চিঠি দিয়ে বাস ভাড়া বাড়ানোর দাবি মালিকদের

নবগ্রামে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের