চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শনিবার বিহারে আরজেডি বিধায়কদের জরুরি বৈঠক

নিজস্ব প্রতিনিধি : ফের বিহারে রাজনীতির পালাবদলের ইঙ্গিত মিলল। নীতীশ কুমার ও লালু প্রসাদ যাদবের মধ্যে দুরত্ব ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে শনিবার জরুরি বৈঠক ডাকল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। বেলা একটা নাগাদ এই বৈঠক ডাকা হয়েছে। নীতীশ এনডিএতে গেলে কীভাবে সরকার বাঁচানো যায়, সেই কৌশল নির্ধারণ করতেই জরুরি বৈঠক ডেকেছে আরজেডি।

এদিন রাজভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পৌঁছলেও হাজির হননি উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তেজস্বী যাদবের আসনে বসে পড়েন জেডিইউ নেতা অশোক চৌধুরী। পাশাপাশি রাজভবনের অনুষ্ঠানে কোনও আরজেডি বিধায়করাও উপস্থিত হয়নি। কিছুদিন ধরেই বিহারের রাজনীতিতে জল্পনা চলছিল। নীতীশ কুমার এনডিএতে যোগ দিতে পারেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয় রাজনীতির অন্দরে। এই পরিস্থিতিতে চুপ করে বসে নেই রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালু প্রসাদ যাদব। এদিন পাটনায় জরুরি বৈঠকে বসেন লালু প্রসাদ যাদব ও রাবরি দেবীরা। বিহারে আরজেডির নেতৃত্বাধীন সরকার গঠন করা যায়, তা নিয়ে জরুরি বৈঠক হয়। জানা যাচ্ছে, আরজেডির তরফে হিন্দুস্থানী আওয়াম মঞ্চ (সেকুলার) প্রতিষ্ঠতা জিতেনরাম মাঝির ছেলেকে উপমুখ্যমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এদিকে বিহারের বর্তমান জোট সরকারের ভবিষ্যৎ নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে প্রশ্ন করা হলে তিনি অবশ্য কিছু জানাতে রাজি হননি। অন্যদিকে দিল্লি থেকে পাটনায় ফিরে নীতীশ কুমারের এনডিএতে যোগ দেওয়ার ব্যাপারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা গেল বিজেপি নেতা সুশীল মোদীকে। এই প্রসঙ্গে তিনি জানান, দরজা কখনও স্থায়ীভাবে বন্ধ থাকতে পারে না। প্রয়োজন হলে দরজা খোলাও হতে পারে। উল্লেখ্য, এর আগেও বিজেপির সঙ্গে জোট করে বিহারে সরকার গড়েছিলেন নীতীশ কুমার।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ