‘বোলপুর থেকে লড়ছেন’, বিজেপি নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে ঘোষণা অনুপমের

Share:

নিজস্ব প্রতিনিধি: দলীয় অনুশাসন ভাঙার দায়ে কেন্দ্রীয় নিরাপত্তা হারিয়েছেন। এমনকি দলের বিজেপির সর্বভারতীয় সম্পাদক পদও খুঁইয়েছেন। কিন্তু বিজেপির ‘বেসুরো’ নেতা অনুপম হাজরা আছেন স্বমেজাজেই। শুক্রবার সরাসরি বিজেপি শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আগামী লোকসভা ভোটে বোলপুর কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার ঘোষণা করে দিয়েছেন। খানিকটা রণংদেহী মূর্তি নিয়ে বলেছেন, ‘লড়াই করতে গেলে দলের প্রয়োজন হয় না। মানুষ চাইছে। তাই বোলপুর থেকেই লড়ব।’ যদিও ফের তৃণমূলে তাঁর ঘর ওয়াপসি ঘটবে কিনা, তা খোলসা করেননি প্রাক্তন সাংসদ। তবে তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদ সভাপতি কাজল শেখেরও প্রশংসা শোনা গিয়েছে তাঁর কণ্ঠে।

দলে কোনঠাসা হলেও দমতে যে তিনি রাজি নন, তা এদিন  সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন বোলপুরের প্রাক্তন সাংসদ। আসন্ন লোকসভা ভোটে বিজেপি শীর্ষ নেতৃত্ব তাঁকে আর প্রার্থী করবেন না তা অনেকটাই নিশ্চিত। যদিও পদ্ম শিবিরের অস্বস্তি বাড়িয়ে ভোটে লড়ার ঘোষণা করেছেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, ‘লোকসভা ভোটের আগে এলাকায় আরও বেশি করে সক্রিয় হব।’ কোন দলের হয়ে লড়বেন সেই প্রশ্নের জবাবে বোলপুরের প্রাক্তন সাংসদ বলেন, ‘লড়াইয়ের জন্য দলের দরকার হয় না কি? ইচ্ছে হলেই দাঁড়াব। গণতান্ত্রিক দেশ। আমার ইচ্ছে, আমি ভোটে লড়ব। দলের প্রতীকে দাঁড়ালে ভাল কথা। তবে এমনিতে গণতান্ত্রিক দেশে যে কেউ ভোটে লড়তে পারে। মানুষ চাইলেই হল।’

পাশাপাশি এদিনও রাজ্য ও জেলা বিজেপি নেতৃত্বকে কটাক্ষ করতে ছাড়েননি বোলপুরের প্রাক্তন সাংসদ। ব্যঙ্গাত্মক কণ্ঠে তিনি বলেন, ‘সমস্ত চোর এক সঙ্গে আমার বিরুদ্ধে।’ সদ্যই তৃণমূলের জেলা কোর কমিটি থেকে বাদ পড়েছেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধ গোষ্ঠীর নেতা কাজল শেখ। বীরভূম জেলা পরিষদের সভাধিপতির প্রশংসা করে অনুপম বলেন, ‘‘কাজল শেখ ভাল কাজ করছিলেন। হয়তো বিরোধী গোষ্ঠী ওঁর সক্রিয়তা মেনে নিতে পারছিল না।’

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে