কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির সঙ্ঘাত নিয়ে পদক্ষেপ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বেনজির সঙ্ঘাতে পদক্ষেপ করল শীর্ষ আদালত। দুই বিচারপতির সঙ্ঘাত নিয়ে শনিবার সকালেই বসছে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে শুনানি। বিশেষ বেঞ্চের নেতৃত্বে রয়েছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি আরবি গাভাই, বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি অনিরুদ্ধ বোস। ওই শুনানির শেষে শীর্ষ আদালত কী রায় দেয়, তার দিকেই তাকিয়ে আইনজীবীরা।

মেডিক্যাল শিক্ষায় দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায়। ওই নির্দেশের উপরে স্থগিতাদেশ দেয় বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। আর তাতেই চটে গিয়ে বৃহস্পতিবার সিনিয়র বিচারপতি সৌমেন সেনকে প্রকাশ্যে বেনজির আক্রমণ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এমনকী ডিভিশন বেঞ্চের নির্দেশও খারিজ করে দেন। যদিও আইনজীবীরা মনে করছেন, ডিভিশন বেঞ্চের এক্তিয়ার খারিজের কোনও এক্তিয়ারই নেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। একমাত্র হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ কিংবা সুপ্রিম কোর্ট ওই নির্দেশ খারিজ করতে পারে।

সিনিয়র বিচারপতি সৌমেন সেনকে বেনজিরভাবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আক্রমণ গোটা দেশের আইনজীবীদের নড়িয়ে দেয়। বিচার ব্যবস্থা সম্পর্কেও সাধারণ মানুষদের মনে শ্রদ্ধার যে লেশটুকু এখনও রয়েছে তাতে শেষ পেঁরেক পুঁতে দিয়েছে বলে মনে করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অরুণাভ ঘোষের মতো প্রথিতযশা আইনজীবীরা। বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের সঙ্ঘাত নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নীরবতাতেও বিস্মিত প্রবীণ আইনজীবীরা। শেষ পর্যন্ত দেশের শীর্ষ আদালতই নড়েচড়ে বসল।

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস